ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া) আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম
ছবি: আরটিভি

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ আধ্যাত্মিক এই বাণীকে সামনে নিয়ে একতারা, দোতারা আর ঢোল বাশির সুরে প্রকম্পিত হয়ে উঠেছে লালন ফকিরের ভবের হাট।

জাতপাত ভুলে লালন ভক্ত অনুসারীরা নিজেকে ও অজানাকে জানছেন। মহাগুরু ফকির লালনের রীতি অনুযায়ী সাধু সঙ্গে দীক্ষা নিয়েছেন। লালন ফকিরের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে তিন দিনের লালন স্মরণোৎসবের দ্বিতীয় দিনে কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়িতে পুণ্য সেবার মধ্যদিয়ে সাধুসঙ্গ শেষ করেছেন। লালন স্মরণোৎসব শেষ হবে আগামীকাল (১৯ অক্টোবর)।

আধ্যাত্মিক জগতের সবচেয়ে প্রভাবশালী সাধক ফকির লালন তার জীবদ্দশায় দৌল পূর্ণিমার তীথিতে ভক্তদের নিয়ে সাধু সঙ্গ করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার দেহত্যাগের পর তাকে স্মরণে তার রীতি মেনেই সাধু সঙ্গ শুরু করেন অনুসারীরা। পরে লালন একাডেমি এ উৎসব চালিয়ে আসছে। ১৩৬ বছর ধরে চলা এই সাধুসঙ্গের এই উৎসব এখন বিশাল লালন স্মরণোৎসবে পরিণত হয়েছে। এবার স্মরণকালের সবচেয়ে বেশি দেশ- বিদেশি ভক্তরা ভবের হাটে ভিড় করেছেন।

রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে সাধু সঙ্গে বাল্য, রাখাল ও পুণ্য সেবার মধ্য দিয়ে মনের হিংসা, রাগ দূর করতে মহাগুরু লালনের দ্বারস্থ হয়েছেন তারা। এভাবেই তারা নিজেদেরকে খাটি করে তুলছেন। বলছেন, লালন ফকিরইতো সব ধর্ম বর্ণের মানুষকে একত্র করতে প্রেরণা জুগিয়েছেন।

প্রতিনিয়ত আখড়াবাড়ির ভেতরে খণ্ড খণ্ড সাধু আস্তানায় গানে গানে লালন দর্শনের প্রচার চলছে। রাতে আখড়াবাড়ির বাইরে মূল মঞ্চে লালন দর্শনের আলোচনা ও গান গানে বাণী প্রচার। লালন অ্যাকাডেমির মাঠে চলছে বাউল মেলা। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এক মহা সম্মিলনিতে মেতে উঠেছেন সবাই।

লালন বিশ্লেষক হৃদয় শাহা ফকির বলেন, নিজেকে জানতে ও যখনই প্রয়োজন হয় মানুষ এভাবে ভবের হাটে জড়ো হয়।
লালনের বাণী ছড়িয়ে দিতে পারলেই সাথক হবে এই উৎসব বলছেন ভক্তরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে নিউজের পর পূজার জন্য সহায়তা পেল সেই পরিবারগুলো
সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকাডুবিতে চার পরিবারের চারজন নিহতের ঘটনায় ওই পরিবারগুলো তাদের একমাত্র উপার্জনকারী সদস্যদের হারিয়ে অসহায় হয়ে পড়ে।
আরটিভিতে নিউজের পর পূজার জন্য সহায়তা পেল সেই পরিবারগুলো
নেত্রকোনায় আবারও যুবককে গুলি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার রেশ না কাটতেই জেলার মোহনগঞ্জের পৌর শহরে সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।
নেত্রকোনায় আবারও যুবককে গুলি
‘তোমার বাবা আকাশের তারা হয়ে গেছে’
নেত্রকোনার সাংবাদিক আলিফ নিহত হওয়ার পর তার পরিবার এখন অসহায়। পিতৃহীন চার বছরের অবুঝ শিশু প্রান্থিকে ‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে’ বলে সান্ত্বনা দিচ্ছেন মা।
‘তোমার বাবা আকাশের তারা হয়ে গেছে’
কক্সবাজারে অগ্নিকাণ্ড: নিখোঁজ স্কুলশিক্ষিকাকে খুঁজছেন স্বজনরা
কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন ‘টুপটুপ রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ রয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ার নাসরিন জাহান মুক্তা (২৯) নামের এক স্কুলশিক্ষিকা। ১৩ ঘণ্টা পার হলেও এখনও পরিবারের পক্ষ থেকে শনাক্ত করতে পারেনি।
কক্সবাজারে অগ্নিকাণ্ড: নিখোঁজ স্কুলশিক্ষিকাকে খুঁজছেন স্বজনরা
কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ইতোমধ্যে। ভিডিওটি ভাইরালের পর থেকেই চলছে নানা আলোচনা।
কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
আরও পড়ুন
সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য