ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ওয়াজে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গেলেন ৬ জন, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
প্রতীকী ছবি (এআই দিয়ে নির্মিত)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে এক কিশোরীকে (১৪) অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শনিবার (১৭ অক্টোবর) রাতে সরাইল থানায় ছয়জনের নামোল্লেখ করে মামলা করার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

মামলার আসামিরা হলেন- জাকির মিয়া (৩৩), নাঈম (২৪), সোহাগ মিয়া (২১), মোকলেস (৫২), আলামিন ওরফে জিকিরি (৪০) ও বাহার মিয়া (২২)। সবাই সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত ৭ অক্টোবর রাত ৯টার দিকে ওই কিশোরী ওয়াজ শুনতে নিজ বাড়ি থেকে সিরাজুল উলুম মাদরাসার উদ্দেশ্যে রওনা হয়। পথে রাস্তার পাশের নির্জন স্থানে ওত পেতে থাকা অভিযুক্তরা তাকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের ফলে কিশোরীর রক্তক্ষরণ শুরু হয় এবং একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে রাত সাড়ে ১১টার দিকে আসামি আলামিন ওরফে জিকিরি অচেতন কিশোরীকে তার বাড়ির পাশে ফেলে রেখে চলে যান।

এজাহারে বলা হয়, কিশোরীর কান্না শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা কিশোরীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে দ্রুত পালিয়ে যান। পরে স্বজন ও এলাকাবাসী কিশোরীকে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক গোপাল পাল বলেন, আমরা প্রাথমিকভাবে মেয়েটির চিকিৎসা করছি। তবে মেয়েটি বলেছে, তাকে দুর্বৃত্তরা ধর্ষণ করেছে। আমরা ওই কিশোরীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মামলার ৬ নম্বর আসামি বাহার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। কিশোরী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুকে একা পেয়ে ফাঁকা ঘরে নেওয়ার পাঁয়তারা, বৃদ্ধের দাবি রসিকতা
টাঙ্গাইলের গোপালপুরে এক শিশুকে (৯) যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন (৫৭) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুকে একা পেয়ে ফাঁকা ঘরে নেওয়ার পাঁয়তারা, বৃদ্ধের দাবি রসিকতা
খুলে ফেলা হলো আমির হামজার মাহফিলের প্যান্ডেল
রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার অংশ নেওয়ার কথা থাকা তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন।
খুলে ফেলা হলো আমির হামজার মাহফিলের প্যান্ডেল
দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় অভিযুক্ত শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে
কচুয়ায় বুধুন্ডা ইউনিয়ন গঠনের দাবিতে মানববন্ধন
চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন বিভক্ত করে নতুন পশ্চিম ইউনিয়নের নাম ‘বুধুন্ডা ইউনিয়ন’ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
কচুয়ায় বুধুন্ডা ইউনিয়ন গঠনের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের ৫৬৬ মন্দির-মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানো হয়েছে: এসআরবি-১৩
কুড়িগ্রামের ৫৬৬ মন্দির-মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
কুড়িগ্রামের ৫৬৬ মন্দির-মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানো হয়েছে: এসআরবি-১৩
আরও পড়ুন
চবির রেলস্টেশনে ঘুমন্ত দুই পথশিশুর ওপর ‘হামলে পড়ল’ ৫ জন, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু 
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা