ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ চায়না দুয়ারি ও লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অভিযান চালিয়ে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮৭টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদারের নেতৃত্বে শহরের আনন্দবাজার ঘাট থেকে বাসুদেব ইউনিয়ন পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নদীতে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত এসব জাল জব্দ করা হয়। পাশাপাশি বাসুদেব এলাকায় জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। এ সময় সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সোহেল রানা ভূঁইয়াসহ পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার বলেন, নিষিদ্ধ জালের কারণে মা মাছ, পোনা ও ছোট মাছ নির্বিচারে নিধন হচ্ছে। দেশীয় মাছ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান বলেন, তিতাস নদীতে জেলেরা মাছের প্রজাতি নষ্ট হয় এমন জাল ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য এ অভিযান। নদী ও বিলে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা না গেলে দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে এক শিশু।
ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫
শিক্ষকতার ৩৮ বছর: রাজকীয় বিদায় দিলেন জামাল উদ্দিনকে
দীর্ঘ ৩৮ বছর ধরে যে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দাঁড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন জ্ঞানের আলো, শিখিয়েছেন জীবনের পথচলার পাঠ, সেই প্রিয় বিদ্যালয় থেকেই এবার বিদায় নিতে হলো তাকে। তবে, এ বিদায় ছিল না অন্য আট-দশটি বিদায়ের মতো। ছিল ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আর আবেগে ভরা এক স্মরণীয় আয়োজন।
শিক্ষকতার ৩৮ বছর: রাজকীয় বিদায় দিলেন জামাল উদ্দিনকে
বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে: সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, হাসপাতাল, মসজিদ ও মন্দিরে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। ফ্যাসিবাদী শক্তি পুরোনো কায়দায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে। বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে।
বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে: সমাজকল্যাণ মন্ত্রী
নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা
নরসিংদীর শিবপুরে গুলিতে আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা
‘দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে’
চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ডিসেম্বরে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুমকি ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা-দুই দিক থেকে ষড়যন্ত্র চলছে। দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। 
‘দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে’
আরও পড়ুন
বরিশলে যুক্ত হতে চান না তিন এলাকার মানুষ, ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ
সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ