ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক সড়ক দুর্ঘটনায় আ. ছালাম (২৮) ও মো. শাওন (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার বিনাউটি ইউনিয়ন ও পৌর এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কসবা উপজেলার তিনলাখপীর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রথম ঘটনা ঘটে।

নিহত আ. ছালাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামের বাসিন্দা। তিনি পাবনার বাসিন্দা মো. ওমর সানিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে তিনলাখপীর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পৌঁছালে ছালাম বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় ওমর সানি তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ছালামের মৃত্যুর কারণ নিয়ে তার পরিবারের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে। হাসপাতালে ছালামের বাবা তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেন। এ ঘটনায় ছালামের সঙ্গে থাকা মো. ওমর সানিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

অন্যদিকে একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কসবা পৌর এলাকার বদিউল আলম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের সামনে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. শাওন (১৭) কসবা উপজেলার আকছিনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা। নিজের নিবন্ধনবিহীন পালসার এনএস১৬০ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অজ্ঞাত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন তিনি। এতে গুরুতর আহত হন শাওন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা কুচাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ না থাকার কথা জানানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

কসবা থানা পুলিশ জানায়, পৃথক দুই ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক এমপি বদির ২ ভাই ও ছেলেসহ আটক ৪
সিলেটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সাবেক এমপি বদির ২ ভাই ও ছেলেসহ আটক ৪
কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশায় দুর্ভোগ
উত্তরের জেলা কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। গতকালের চেয়ে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। 
কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশায় দুর্ভোগ
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। রাতভর বয়ে চলা ঠান্ডা বাতাসে ভোর ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে কমছে না ঠান্ডা।  বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য ওঠে। তবে হিমেল বাতাসের কারণে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি। বিশেষ করে কাজে বের হওয়া মানুষ ও দিনমজুরদের ঠান্ডার মধ্যেই চলাচল করতে হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।  এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে বেশি ঠান্ডা লাগছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মিলছে। হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশি লাগে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে ঠান্ডা কমছে না। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীত বেশি অনুভূত হয়। আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, সকালে রোদ ওঠায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যা হলেই আবার শীত বাড়তে শুরু করে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আরটিভি/এসআর
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনার দৌলতপুরে শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত শেখ আব্দুল হালিম দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া এলাকার শেখ মোহাম্মদ আলীর ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।      পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় আব্দুল হালিমকে গুলি করে দুর্বৃত্তরা। তার মাথা ও বুকে গুলি লাগে। পরে  উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।   খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  আরটিভি/এসআর
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
নিষিদ্ধ চায়না দুয়ারি ও লাখ মিটার কারেন্ট জাল জব্দ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৪৫
সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে রাজমিস্ত্রি ও স্কুলছাত্রের মৃত্যু
পেনসিলভানিয়ায় হামের সংক্রমণ, এক বছরেই ৯ মৃত্যু