ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

চলন্ত সিএনজি থেকে হঠাৎ চিৎকার, এরপরই ঘটে ‘আসল ঘটনা’

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া দক্ষিনপাড়া জামে মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যক্তি উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ রহমতটোলার মৃত বদিউর রহমানের ছেলে মো. আতাউর রহমান (৫০)। তার মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

জানা গেছে, বুধবার সকাল ১০ টার দিকে কয়েকজন ব্যক্তি বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকা থেকে অপহৃত আতাউর রহমানকে রাস্তা থেকে ধরে সিএনজিতে উঠিয়ে পালিয়ে যায়। তারা মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের ভিতর দিয়ে পালানোর সময় গাড়ির ভিতরে মুখে গামছা বাঁধা এক ব্যক্তির চিৎকার শুনে কয়েকজন লোক গাড়িটিকে ধাওয়া করলে চালকসহ কয়েকজন পালিয়ে যায় এবং অপহৃত ব্যক্তিসহ দুজন অপহরনকারীকে আটক করে এলাকাবাসী। এরপর তারা শিবগঞ্জ থানায় বিষয়টি অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে ভুক্তভোগী আহত ব্যক্তিকে তার ছেলে আল আমিনের কাছে দিয়ে অন্য দুজনকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলো পাঁকা ইউনিয়নের আজাদ আলী (৪৮) এবং দুর্লভপুর ইউনিয়নের সেলিম রেজা (৩০)।

উদ্ধারকারী শিবগঞ্জ থানার এসআই মো. মেহেদী হাসান জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা একজন আহত ভুক্তভোগী ব্যক্তিসহ সন্দেহজনক অপর দুজনকে আটকে রেখেছে বলে শিবগঞ্জ থানায় অবগত করলে আমরা গিয়ে ভুক্তভোগী আতাউর রহমানকে উদ্ধার সহ অপর দুজনকে আটক করে শিবগঞ্জ থানায় নিয়ে আসি।

এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের স্বজনরা অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত বিষয়ে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করলেও উদ্ধারকৃত ব্যক্তির পরিবারের দাবি, কোন অর্থনৈতিক বা ব্যবসা সংক্রান্ত বিষয় নয়, বরং অসৎ ও ভয়ংকর কোন উদ্দেশ্যে তাকে অপহরণ করে পালিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, একজন ব্যক্তিকে অপহরণ করে পালিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ ভুক্তভোগী ব্যক্তিকে উদ্ধারসহ অপর দুজনকে আটক করে। বিষয়টি এখনো তদন্তনাধীন রয়েছে।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি, আসলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকৃত ব্যক্তির পরিবার রাতেই থানায় মামলা দায়ের করবে বলে জানিয়েছেন এবং আহত থাকায় তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তর করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি (বানৌজা)তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে শিবালয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি
রাঙামাটির বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি
কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত এক নারীর বিরুদ্ধে হানিট্র্যাপে ফেলে এক মোবাইল ব্যবসায়ীকে মারধর, নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং আরও দেড় লাখ টাকা আদায়ের জন্য ১৮ ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কনটেন্ট ক্রিয়েটরসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন যুবক জড়িত। বুধবার (২১ অক্টোবর) ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের কদমতলায় খাদিজাতুল কোবরা মাদরাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আটক দুই নারী হলেন কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের সুমনের স্ত্রী অঞ্জনা আক্তার (২৫) ও ঢেউখালী ইউনিয়নের বক্সডাঙ্গী গ্রামের মনির মাতুব্বরের স্ত্রী মালা আক্তার (১৯)। অঞ্জনা ও তার স্বামী সুমন সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত বলে জানা গেছে।  ভুক্তভোগী ব্যবসায়ী ইব্রাহিম খান (২৮) অভিযোগ করেন, অঞ্জনা তার কলেজজীবনের পরিচিত। কয়েক দিন আগে অঞ্জনা তাকে মালা আক্তারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর মালার সঙ্গে তার মুঠোফোনে মাঝেমধ্যে কথা হতো। গত ২০ অক্টোবর রাতে অঞ্জনার ডাকে মাদরাসার একটি কক্ষে যান তিনি। সেখানে আগে থেকেই মালা অবস্থান করছিলেন। একপর্যায়ে অঞ্জনা মালাকে কক্ষে রেখে বাইরে যাওয়ার কথা বলে বাইরে থেকে দরজা আটকে দেন বলে অভিযোগ করেন ইব্রাহিম। ইব্রাহিমের অভিযোগ, কিছুক্ষণ পর মালা কক্ষে কান্নার অভিনয় করেন। এরপর অঞ্জনার স্বামী সুমনসহ ১০ থেকে ১২ জন যুবক সেখানে আসেন। তারা তাকে আটকে রেখে মারধর করেন। এ সময় তার আইফোন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দেওয়ায় তাকে প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে কৌশলে আত্মীয় সোহেল মোল্যাকে টাকা নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন ইব্রাহিম। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সোহেল পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করে। এ সময় অঞ্জনার স্বামী সুমনসহ অন্য অভিযুক্তরা পালিয়ে গেলেও অঞ্জনা ও মালাকে আটক করে পুলিশ। এ ঘটনায় ইব্রাহিম খান অঞ্জনা আক্তার ও মালা আক্তারসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে সদরপুর থানায় অভিযোগ করেছেন। স্থানীয় কয়েকজনের অভিযোগ, সদরপুরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তাদের দাবি, এসব ব্যক্তি বিভিন্ন উপজেলায় গিয়ে দলবদ্ধভাবে ভিডিও তৈরি, নাচ-গানসহ নানা আয়োজন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি ও অনুসারী বাড়ানোর প্রতিযোগিতায় তাদের কর্মকাণ্ডের ধরন এবং এর সামাজিক প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। স্থানীয়দের মতে, কনটেন্ট তৈরির আড়ালে কেউ যদি প্রতারণা, হয়রানি কিংবা অন্য কোনো অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে তার পরিচয় বা জনপ্রিয়তা বিবেচনা না করে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির নামে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ নিতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। সদরপুর থানার সেকেন্ড অফিসার মো. মোখলেসুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করা হয়েছে। অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আরটিভি/এসকে
কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী
আরও পড়ুন
ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
সিএনজি-অটোরিকশায় তিন চাকা কেন, জেনে নিন আসল কারণ