ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা সিরাজগঞ্জের শিক্ষক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
গ্রেপ্তার মো. রাজিব হোসেন (৩৮)। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর পর ফরিদপুর গিয়ে ধরা পড়েছেন মো. রাজিব হোসেন (৩৮) নামে এক প্রাইভেট শিক্ষক। একইসঙ্গে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এর আগেও একই উপায়ে দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এসআরবি-১২।

এতে উল্লেখ করা হয়, যৌথ আভিযানিক দল শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেপ্তার করে। পরে একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাজিব হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় দশম শ্রেণির ওই ছাত্রী। পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফিরে যায়নি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, রাজিব হোসেন এর আগেও তার দুই ছাত্রীকে একই উপায়ে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তাদের বিয়ে করলেও কয়েক মাসের ব্যবধানে দুজনকেই ডিভোর্স দেন তিনি। বর্তমানে তার ঘরে একজন স্ত্রী রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে এসআরবি-১২।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুমার নামাজ পড়ানো হলো না ইমামের, প্রাণ কেড়ে নিলো বেপরোয়া ট্রাক
দুর্ঘটনায় ওই একই মসজিদের মুয়াজ্জিনসহ তিনজন আহত হয়েছেন।
জুমার নামাজ পড়ানো হলো না ইমামের, প্রাণ কেড়ে নিলো বেপরোয়া ট্রাক
মোদিকে খুশি করতে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: এমপি বাবুল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করতে শেখ হাসিনা সরকার বায়তুল মোকাররমের সামনে ২৪ জন ধর্মপ্রাণ মুসলমানকে নির্বিচারে হত্যা করেছিল বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
মোদিকে খুশি করতে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: এমপি বাবুল
‘আ.লীগের নেতাকর্মীদের পেলেই গণপিটুনি দিয়ে পুলিশে দিতে হবে’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী।
‘আ.লীগের নেতাকর্মীদের পেলেই গণপিটুনি দিয়ে পুলিশে দিতে হবে’
আটকের পর আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে গভীর রাতে ২৭ সদস্যের পুলিশ দল নিয়ে বিশেষ অভিযান চালিয়ে একাধিক তালা ও দরজা ভেঙে আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটক করার পর রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের বিরুদ্ধে। 
আটকের পর আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
কারাগার থেকে পলাতক আসামি গণপিটুনিতে নিহত 
কারাগার থেকে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিজ গ্রামে এসে গণপিটুনিতে প্রাণ গেল জালাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির। ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান।
কারাগার থেকে পলাতক আসামি গণপিটুনিতে নিহত 
আরও পড়ুন
প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল
সিরাজগঞ্জে বাস-সিএনজি সংর্ঘষে নিহত ২
ছাত্রীকে পছন্দের পোশাক পরার প্রস্তাব, গোপন চ্যাটে মিলল শিক্ষকের ‘আসল রূপ’
শিক্ষকতার ৩৮ বছর: রাজকীয় বিদায় দিলেন জামাল উদ্দিনকে