ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম
ছবি : আরটিভি

নোয়াখালীর চাটখিলে ইতালিপ্রবাসী মো. সোলায়মানকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে হামলা, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে ফারুক, আজাদ ও শাহপরান নামে তিন ব্যক্তির বিরুদ্ধে। তারা মানব পাচারকারী চক্রের সদস্য বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকুর গ্রামে সোলায়মানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সোলায়মানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, ইতালিতে নেওয়ার কথা বলে ২০২৩ সালে তার স্বামীকে লিবিয়ায় আটকে রাখা হয়। সেখানে স্থানীয় আজাদ ও শাহপরানের যোগসাজশে মানব পাচারকারী চক্রের সদস্য প্রবাসী ফারুক ও তার সহযোগীরা সোলায়মানকে জিম্মি করে নির্যাতন চালান। এ সময় কয়েক দফায় তার কাছ থেকে ২৫ লাখ টাকা আদায় করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ইতিমধ্যে আজাদ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি আরও অভিযোগ করেন, পরে অন্য মাধ্যমে ইতালি গিয়ে গত মাসে দেশে ফেরেন সোলায়মান। দেশে ফেরার পর ২৯ আগস্ট সন্ধ্যায় উপজেলার খিলপাড়া বাজারের যুবরত্ন ক্লাবের সামনে তার ওপর অস্ত্রের মুখে হামলা ও নির্যাতন চালানো হয়। এ সময় তার স্বামীর সোনার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং চাঁদা দাবি করা হয়। এরপর প্রাণভয়ে তার স্বামী দেশ ছেড়ে ইতালি চলে গেছেন। বর্তমানে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ সময় ভুক্তভোগী প্রবাসীর বোন মোবাশারা বেগম সোহাগী ও মেয়ে নাবিলা সুলতানা নোবা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে শাহপরানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, প্রবাসীর ওপর হামলা, চাঁদা দাবি এবং ২০২৩ সালে বিদেশে আটকে রেখে টাকা আদায়ের ঘটনায় মানব পাচার আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলার আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চার আসামি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। আরেক আসামি আত্মগোপনে রয়েছেন। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নওগাঁ শাখা থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে অভিনব প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছ।
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। 
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর কুমিল্লা অডিশন সম্পন্ন
পবিত্র রমজান মাস উপলক্ষে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৪ বছর বয়সী হাফেজদের অংশগ্রহণে আরটিভির ১৭তম আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭ পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস’-এর অডিশন রাউন্ড। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জোনের অডিশন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ১৫ জন প্রতিযোগী।
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর কুমিল্লা অডিশন সম্পন্ন
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে পাঁচ ঘণ্টা বন্ধ থাকা ফেরি চলাচল আবার সচল করা হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
কোনো জটিল যন্ত্রপাতি ছাড়াই হাতের জাদুতে শিশুর গলায় আটকে যাওয়া পয়সা বের করে তাক লাগিয়ে দিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। এতে খুশিতে কেঁদে ফেলেন শিশুর মা। এর আগে মায়ের আর্তনাদে চারপাশের অনেক মানুষ ওই চেম্বারে জড়ো হয়েছিল। তবে সফলভাবে পয়েন্টটি বের করার পর মুহূর্তেই পুরো দৃশ্যপট বদলে যায় এবং বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় শিশুর মাকে।
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
আরও পড়ুন
প্রবাসী কার্ড নিয়ে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়
আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু, মুখ ও শরীরে অ্যালকোহলের গন্ধ
রেমিট্যান্সে সুবাতাস, ৯ দিনে এলো ১৫ হাজার ৯০৯ কোটি টাকা
এনআইডির জন্য নির্বাচন অফিসে প্রবাসী, দরজা লাগিয়ে পেটালেন কর্মকর্তা-কর্মচারীরা