ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম
নিহত মো. আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান (৮২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৫ অক্টোবর) ভোরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে আব্দুল মান্নান চার কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মেয়ে মনোরমা আক্তার বলেন, বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ ভোরে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। অজান্তে তিনি কোনো ভুল করে থাকলে অনুগ্রহপূর্বক ক্ষমা করে দেবেন।

তিনি আরও বলেন, আজ বিকেল সাড়ে ৩টায় মহাদেবপুর ডাকবাংলা মাঠে প্রথম ও বিকেল সাড়ে ৪টায় নিজ বাসভবন গোফানগরে দ্বিতীয় জানাজা শেষে বাবাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রাজনীতির বাইরে আব্দুল মান্নান ডেনমার্কের একটি এনজিওতে পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। এলাকায় সজ্জন হিসেবে পরিচিত এই ব্যক্তি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করেছেন, লড়েছেন ন্যায় ও সত্যের পক্ষে।

মানবাধিকার নিয়ে ওতপ্রোতভাবে কাজ করা আব্দুল মান্নানের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৫৫ পিস ইয়াবাসহ ইয়াসমিন গ্রেপ্তার
খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ২৫৫ পিস ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
২৫৫ পিস ইয়াবাসহ ইয়াসমিন গ্রেপ্তার
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে বানপুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
গাজীপুর মহানগরীর পূবাইলে সকলের কাছে দোয়া চেয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান।
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
আরও পড়ুন
সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা 
মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে এমপির শোক
কবি ও সাংবাদিক রথো রাফি মারা গেছেন
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার