ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
ঘটনাস্থলে স্থানীয়দের ভীড় : ছবি আরটিভি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আসাদ (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের কাছে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আসাদ উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে। নিহতের পরিবারের দাবি, আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের নানা হারুন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে এক ব্যক্তি মুঠোফোনে কল করে আসাদকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতের দিকে তার ফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ দিন সকাল ১০টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে খাড়ির পাশের একটি গাছে আসাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মাতাজীহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, নিহতের পরিবারে একটি কলহের তথ্য পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
কিশোরগঞ্জে ১৮ বছর আগে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি
ফেনীর দাগনভূঞায় পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে ফোন করে নিজের সরকারি বাংলোয় ডেকেছেন ওসি ফয়জুল আজিম নোমান। ডাকে সাড়া দিয়ে বাংলোতে গেলে ‘সব ঠিক করে দেওয়া’ হবে বলে ওই নেত্রীকে আশ্বাসও দিয়েছেন তিনি। 
‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি
কালিয়াকৈরে পোশাক কারখানায় ভাঙচুর, ছুটি ঘোষণা
গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেন শ্রমিকরা। কিন্তু দুপুরে পর শ্রমিকরা অনেক কারখানার মেইন ফটক ভাংচুর চালায়। এতে অনেক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈরে পোশাক কারখানায় ভাঙচুর, ছুটি ঘোষণা
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
চারা গজানো ধান নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা
মাঠজুড়ে সোনালি পাকা ধানের সমারোহ থাকলেও অসময়ের বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম দুশ্চিন্তায় পড়েছেন নওগাঁর আমন চাষিরা। কাটা ও নুইয়ে পড়া ধান পানিতে ভিজে যাওয়ায় অনেক ধানে ইতোমধ্যে অঙ্কুরোদগম বা চারা গজাতে শুরু করেছে।
চারা গজানো ধান নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা
আরও পড়ুন
কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং
লস অ্যাঞ্জেলেসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত এক যুবক
ঝিনাইদহে ডোপ টেস্টে পজিটিভ দুই যুবকের কারাদণ্ড
‘আমার মৃত্যুর জন‍্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’