ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তারিখ ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ এএম
খুলনা জেলা আইনজীবী সমিতির লোগো। ছবি: সংগৃহীত

খুলনা জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৪ অক্টোবর) তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের শেষ সময় ২৭ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত।

আপত্তি শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ অক্টোবর।

আগামী ৩ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ নভেম্বর।

প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ নভেম্বর এবং মনোনয়নপত্র বাছাই হবে ৯ নভেম্বর। বাছাই শেষে ১০ নভেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ নভেম্বর এবং আপিল শুনানি ও নিষ্পত্তি হবে ১২ নভেম্বর।

এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ নভেম্বর। চূড়ান্তভাবে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা। পরিষদের অন্য দুই সদস্য হলেন অ্যাডভোকেট এস. এম. মুজিবর রহমান ও অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম।

নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম বলেন, খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা পরিষদ কাজ করছে। নির্বাচনি তফসিল অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে সমিতির সদস্যদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, নির্বাচনে সব প্রার্থী ও ভোটার যেন সমান সুযোগ পান এবং আইনজীবীদের মতামতের যথাযথ প্রতিফলন ঘটে, সেই লক্ষ্যে নির্বাচন পরিচালনা পরিষদ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৯ দিন পর বেনাপোলে শুরু আমদানি-রপ্তানি
দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন পর আজ রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। বন্দরে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য।
৯ দিন পর বেনাপোলে শুরু আমদানি-রপ্তানি
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে দিনের ও রাতের তাপমাত্রা।
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
মাথা টেপানোর ‘বাহানায়’ ডেকে ছাত্রের মুখে রুমাল চেপে ধরেন মাদরাসাশিক্ষক
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১২ বছরের এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাথা টেপানোর ‘বাহানায়’ ডেকে ছাত্রের মুখে রুমাল চেপে ধরেন মাদরাসাশিক্ষক
মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন
রোববার (২৫ অক্টোবর) ভোরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 
মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন
মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমিকে গ্রেপ্তারে অভিযান নিয়ে যা জানা গেল 
একটি পক্ষ যেমন ওই পদক্ষেপ নেওয়ার জন্য এই বাবাকে প্রশংসায় ভাসাচ্ছেন, তেমনি আরেকটি পক্ষ শিক্ষকের গায়ে হাত তোলার জন্য তার বিচারও দাবি করছে। এরই মধ্যে আবার যে মাদরাসাকে ঘিরে ঘটনা, তার কর্তৃপক্ষ এখন শাহজালাল রুমির বিরুদ্ধে তুলেছে মব তৈরি করে লুটপাটের অভিযোগ।
মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমিকে গ্রেপ্তারে অভিযান নিয়ে যা জানা গেল 
আরও পড়ুন
খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি
গরু-খাসি বলে ঘোড়ার মাংস চালিয়ে দিতেন পলাশ 
মনোনয়ন দাখিলের শেষ সময় ২৬ অক্টোবর
খুলনায় এবার দিনে-দুপুরে যুবদল নেতাকে গুলি