ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম
ছবি: আরটিভি

রংপুরের গংগাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ খালের পাড়ে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। তাদের বিরুদ্ধে অটোরিকশা চুরির সুনির্দিষ্ট অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। চুরি হওয়া অটোরিকশাটির মালিক সিদ্দিকুর রহমান সোহেল বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে।

অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান সোহেল জানান, তার বাড়ির বারান্দায় অটোরিকশাটি চার্জে দেওয়া ছিল এবং এর ভেতরে বাথরুমের ঢালাইয়ের জন্য রাখা দুই বস্তা সিমেন্টও ছিল। ভোর ৪টার দিকে তিনি অটোরিকশা চার্জে বসিয়ে ফের ঘুমাতে যান। এর কিছুক্ষণ পর চোরেরা ঘরের তালা কেটে অটোরিকশাটি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে।

সোহেল আরও জানান, স্ত্রী ও ছোট মেয়ের কান্নাকাটি ও চিৎকার শুনে বিছানা থেকে লাফিয়ে বের হয়ে অটোরিকশার পেছনে টান দিই। এ সময় তারা আমাকেসহ অটোরিকশা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমি অটোরিকশা ছেড়ে দিয়ে চিৎকার শুরু করি।

এ সময় মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হলে ফজর পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন চারদিক থেকে তাদের ধাওয়া করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অটোরিকশাটি ধানখেতের মধ্যে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন। পরে প্রায় এক কিলোমিটার দূরে বড় সেচ খালের কাছে পৌঁছালে স্থানীয় জনতা তাঁদের চারদিক থেকে ঘিরে ফেলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ওসি আব্দুস ছবুর জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবির বাজারে নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে গোমতী পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীপথ সচল করার সম্ভাব্যতা যাচাইয়ে নদীর গতিপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম।
বিবির বাজারে নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে গোমতী পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
দিনাজপুরের হিলিতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনসহ ছাত্রলীগ ও যুবলীগের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী
কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যভাণ্ডার সমৃদ্ধ করে খাদ্যনিরাপত্তা জোরদারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি
নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে।
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি
জামালপুর সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
জামালপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ৩৫ বিজিবির আওতাধীন গুরুত্বপূর্ণ বিভিন্ন সীমান্তে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ও সার্চলাইট স্থাপন করা হয়েছে।
জামালপুর সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
আরও পড়ুন
আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না