ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি আমঝোল সীমান্তে হামলাকারী সেই ভারতীয় বাঘ

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম
ড্রোনের সাহায্যে বাঘটিকে শনাক্ত করা হয়। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় বাঘের হামলায় নারীসহ তিনজন আহত হওয়ার ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বাঘটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের সীমান্তবর্তী আমঝোল এলাকার একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শরিফা বেগম, আফসার হোসেন ও নজরুল ইসলাম। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে বাঘের হামলার শিকার হন শরিফা বেগম। তার চিৎকার শুনে এগিয়ে এলে আরও দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিজিবির তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৪টার দিকে ভারতের অভ্যন্তর থেকে আমঝোল সীমান্ত দিয়ে বাঘটি বাংলাদেশে প্রবেশ করে। বাঘটিকে শনাক্ত ও নিরাপদে উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্ট দল। এ কাজে ঢাকা থেকে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্যরাও যুক্ত হয়েছেন। ঘটনার রাতে ড্রোনের সাহায্যে বাঘটিকে শনাক্ত করা হয় বলে জানা গেছে।

এদিকে বাঘটি উদ্ধার না হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত বাঘটিকে নিরাপদে উদ্ধার করে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

লালমনিরহাট জেলা সামাজিক বনায়ন, নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে প্রাণীটিকে চিতাবাঘ বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে বানপুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
গাজীপুর মহানগরীর পূবাইলে সকলের কাছে দোয়া চেয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান।
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. জামান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
টাঙ্গাইলে লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী
ময়মনসিংহে লোকালয় থেকে মেছোবাঘ উদ্ধার
ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের মুখোমুখি শরীফা বেগম
‘নানি’ হলো ৯ শাবক জন্ম দেওয়া থাইল্যান্ডের সেই বাঘিনী