ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে দুটি মেছোবাঘের দেখা মিলেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষীন্দর ইউনিয়নের তালতলা গ্রামে একটি বাড়ির পাশের ঝোপঝাড়ে প্রাণী দুটি দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় শতাধিক পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে লক্ষীন্দর ইউনিয়নের তালতলা এলাকায় মেছোবাঘ দুটি ঘোরাফেরা করছিল। শুক্রবার সকাল ১০টার দিকে অনিকনগর পার্কের পশ্চিম পাশে বারেক মিয়ার বাড়ির পাশের ঘন ঝোপঝাড়ে প্রাণী দুটিকে দেখতে পান স্থানীয়রা। এ সময় হারুন নামের এক কিশোর মোবাইল ফোনে মেছোবাঘ দুটির ভিডিও ধারণ করে।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়ার পর শত শত উৎসুক মানুষ ওই এলাকার জঙ্গলের পাশে ভিড় করেন। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হলে প্রাণী দুটি সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বারেক মিয়া জানান, সকালে বাড়ির পশ্চিম পাশের ঘন জঙ্গল থেকে বের হয়ে মেছোবাঘ দুটিকে শুয়ে থাকতে দেখেন তিনি। কিছুক্ষণ পর প্রাণী দুটি উচ্চৈঃস্বরে ডাকতে শুরু করে। এতে ভয়ে কেউ তাদের কাছে যাওয়ার সাহস পাননি।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মো. এমরান আলী বলেন, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। স্থানীয়রা প্রাণী দুটিকে ভুল করে চিতাবাঘ মনে করলেও এগুলো মূলত মেছোবাঘ বা মেছো বিড়াল। নামের সঙ্গে ‘বাঘ’ শব্দটি থাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

তিনি আরও বলেন, প্রাণী দুটিকে হত্যা না করতে এবং আতঙ্কিত না হতে স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় মসজিদের মাইকেও ঘোষণা দেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও ৮ মাসের শিশুর
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুকন্যা।
জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও ৮ মাসের শিশুর
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ও এর আশপাশের এলাকায় টানা দুই রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী পল্লীসেবা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
আরও পড়ুন
ময়মনসিংহে লোকালয় থেকে মেছোবাঘ উদ্ধার
শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে দেওয়া বিপ্লব গ্রেপ্তার