ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর গলার লকেটে মিলল নিখোঁজ শিক্ষিকা মুক্তার পরিচয়

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। মুক্তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কয়েক ঘণ্টার তল্লাশি শেষে পুলিশ তা উদ্ধার করে। গলায় থাকা লকেট দেখে স্ত্রীকে শনাক্ত করেন তার স্বামী দেওয়ান ফয়সাল।

এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এর আগে ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত হওয়া ১০ জনের মরদেহ মঙ্গলবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার মাধ্যমে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্তের তথ্য জানায়। তবে তাদের মধ্যে ছিলেন না নিখোঁজ শিক্ষিকা মুক্তা। তার স্বজনদের ডিএনএর সঙ্গে উদ্ধার হওয়া মরদেহগুলোর নমুনার মিল না পাওয়ায় তার সন্ধান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এরপর মঙ্গলবার সকালে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন পুড়ে যাওয়া রিসোর্টে নতুন করে তল্লাশি শুরু করে পুলিশ। ধ্বংসস্তূপের ঝুঁকিপূর্ণ অংশের পাশাপাশি আশপাশের নালা ও ঝোপঝাড়েও অনুসন্ধান চালানো হয়। কয়েক ঘণ্টার তল্লাশি শেষে উদ্ধার হয় মুক্তার দেহাবশেষ।

নাসরিন আক্তার মুক্তা ঢাকার সাভারের আশুলিয়ায় স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজার বেড়াতে এসে তারা ইনানীর পাটুয়ারটেক এলাকার ওই রিসোর্টে উঠেছিলেন।

মুক্তার স্বামী দেওয়ান ফয়সাল জানান, অগ্নিকাণ্ডের দিন ভোরে মুক্তার দুই বান্ধবী সমুদ্রসৈকতে হাঁটতে বের হয়েছিলেন। তখন মুক্তা রিসোর্টের কক্ষে ঘুমিয়ে ছিলেন। বাইরে থাকায় তার দুই বান্ধবী প্রাণে বাঁচলেও আগুনের মধ্যে আটকা পড়ে আর বের হতে পারেননি মুক্তা।

ফয়সাল ‌আরও জানান, এরপর থেকে পরিবারের সদস্যরা মুক্তার খোঁজে অপেক্ষা করছিলেন। একে একে অন্য নিহতদের পরিচয় শনাক্ত হলেও মুক্তার সন্ধান মিলছিল না। অবশেষে ১০ দিন পর উদ্ধার হওয়া দেহাবশেষের গলায় থাকা লকেট দেখে তাকে শনাক্ত করেন তিনি।

এদিকে মঙ্গলবার দুপুরের পর কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গের হিমঘর থেকে ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত হওয়া ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আ. মান্নান ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

মুক্তার ফুফাতো ভাই হাসিবুল ইসলাম অভিযোগ করেন, উদ্ধারকাজে প্রশাসনের ভূমিকা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ১০টি মরদেহ উদ্ধার করা হলেও আমার বোনের দেহাবশেষ খুঁজে পাওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার ফল প্রকাশের পর আমাদের সেখানে যেতে বলা হয়। গিয়ে বোনের মরদেহ পাইনি। পরে আমার দুলাভাই একপ্রকার জোর করেই সংশ্লিষ্টদের ঘটনাস্থলে নিয়ে যান। সেখানে বোনের গলায় থাকা লকেট দেখে ১০ দিন পর তাকে শনাক্ত করা সম্ভব হয়।

হাসিবুল আরও বলেন, মুক্তার বান্ধবীরা বারবার জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডের সময় মুক্তা রিসোর্টের ভেতরেই ছিলেন। এরপরও কেন তাকে খুঁজে পাওয়া গেল না, সেই প্রশ্নের উত্তর তারা এখনো পাননি। পরিবারের অভিযোগ, শুরু থেকেই যথাযথভাবে তল্লাশি চালানো হলে হয়ত আরও আগেই মুক্তার সন্ধান পাওয়া যেত।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
ঢাকার ধামরাইয়ে পরিবেশ আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানকালে ইটভাটা দুটির কিলন (আগুন দেওয়ার স্থান) ধ্বংস করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় দুই ইটভাটার মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম শাহরিয়ার। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল ওই দুটি প্রতিষ্ঠান। আজ দুপুরে সেখানে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী সাজেদা ব্রিকস ও মদিনা ব্রিকসকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভেকু দিয়ে ইটভাটা দুটির কিলন গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম শাহরিয়ার বলেন, পরিবেশের ক্ষতি করে এবং আইন অমান্য করে কোনোভাবেই ইটভাটা চালানো যাবে না। নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ এ অভিযান চালানো হয়েছে এবং ইটভাটা দুটির কিলন ধ্বংস করে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আরটিভি/এসএস
ধামরাইয়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিপাকে জামায়াত নেতা
চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে সাংগঠনিক সব পদ হারিয়ে বিপাকে জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইল। সম্প্রতি চারটি গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিপাকে জামায়াত নেতা
সদরপুরে চার ওষুধের ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ওষুধের ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সদরপুরে চার ওষুধের ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে চার ও পাঁচ বছর বয়সী দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
খুলনায় ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে কেসিসি প্রশাসক
আগামী এক মাসের জন্য কী কী কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন তা নির্ধারণে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার (২৭ অক্টোবর) নগরীর বিভিন্ন হাসপাতাল ও কেসিসি কর্তৃক স্থাপিত মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন।
খুলনায় ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে কেসিসি প্রশাসক
আরও পড়ুন
ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ
‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের প্রথম যাত্রীদের বরণ করে নিল রেল কর্তৃপক্ষ
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর আরও একজনের দেহাবশেষ উদ্ধার