ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে চার ও পাঁচ বছর বয়সী দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু হলো- বরইয়া গ্রামের বাহরাইন প্রবাসী মো. সোহেলের ছোট ছেলে আবদুর রহমান (৪) এবং তার ভাই বাহরাইন প্রবাসী জুয়েলের একমাত্র ছেলে মো. জোবায়ের (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দুই শিশু বাড়ির পাশে একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পশ্চিম পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের পানিতে ভাসতে দেখে বাড়ির নারীরা চিৎকার শুরু করেন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে বাগমারা বাজারের একটি চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই শিশুকে একসঙ্গে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাতক্ষীরায় ৭ লাখ ৩৭ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ
মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 
সাতক্ষীরায় ৭ লাখ ৩৭ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ
বাসে উঠতে গিয়ে প্রাণ গেল অটোরিকশাচালকের
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসচাপায় সুজাত নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে বাসসহ পালিয়ে যান চালক। 
বাসে উঠতে গিয়ে প্রাণ গেল অটোরিকশাচালকের
সেন্টমার্টিন দ্বীপে রাত্রিযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের
সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের রাতযাপন নিয়ে আগের সিদ্ধান্ত সংশোধন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটিতে ভ্রমণের পাশাপাশি রাতেও থাকতে পারবেন।  মঙ্গলবার (২৭ অক্টোবর) এ বিষয়ে সংশোধিত নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান বলেন, ‘নভেম্বর ও ফেব্রুয়ারি–মার্চে সেন্ট মার্টিন দ্বীপে থাকা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেখানে সংশোধন করা হয়েছে। এখন পুরো সময়ই পর্যটকেরা দ্বীপে থাকতে পারবেন।’ এর আগে, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে আন্তমন্ত্রণালয় সভা হয়। সেই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে রোববার মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়। এতে গত বছরের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনা বহাল রাখা হয়েছিল। সেই প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকেরা শুধু দিনের বেলায় সেন্ট মার্টিনে যেতে পারবেন। একই দিন ফিরে আসতে হবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে দ্বীপে রাতযাপনের সুযোগ থাকবে। ফলে এবার পর্যটকদের যাতায়াতের সময়সীমা বাড়লেও রাতযাপনের ক্ষেত্রে গত বছরের নিয়মই বহাল থাকছে বলে ধারণা তৈরি হয়। এটা নিয়ে পর্যটক, হোটেল-রেস্তোরাঁ ও জাহাজমালিকদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।  বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমে খবর প্রকাশের পর রাতযাপনের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। এবার সে বিষয়ে সংশোধিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগের মতোই কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে। এবার দ্বীপে পর্যটক যাওয়ার দৈনিক সর্বোচ্চ সীমা বাড়িয়ে সাড়ে ৩ হাজার করা হয়েছে। প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে ১০০ টাকা। এবারও সেন্ট মার্টিনে যেতে পর্যটকদের ট্রাভেল পাস নিতে হবে। আরটিভি/এসআর
সেন্টমার্টিন দ্বীপে রাত্রিযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের
স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, এবার আরও বেকায়দায় সেই মাসুদ
প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই তার আপন ছোট বোনকে বিয়ে করার ঘটনায় দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা টিকটকার ও আইনজীবী সহকারী মো. মাসুদ রানাকে ঘিরে বিতর্ক আরও চরমে পৌঁছেছে। 
স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, এবার আরও বেকায়দায় সেই মাসুদ
ধামরাইয়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
ঢাকার ধামরাইয়ে পরিবেশ আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
ধামরাইয়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
আরও পড়ুন
সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রী-মেয়েকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
বিএনপি নেতা পিন্টুর মৃত্যু: ৩ কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই