ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে শামসুন নাহার নামে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজ চন্দ্র পাড়াস্থ ডিসি সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় ঠাকুর পাড়া ইসমাইল সওদাগর বাড়ির সামশুন নাহার (৫০) নামে ওই নারী জমি রেজিস্ট্রারি করার জন্য নগদ টাকা নিয়ে অটোরিকশাযোগে রাউজান সদর সাব রেজিস্ট্রার অফিস যাচ্ছিলেন। পরে ডিসি সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা ৬ জন ছিনতাইকারী ৩টি আগ্নেয়াস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে ওই নারীর ব্যাগে থাকা ২৫ লাখ টাকা, ১টি মোবাইল ফোন এবং অটোরিকশাচালকের মোবাইল ফোন ও অটোরিকশার চাবী ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, আমি আসার ৫ মিনিট আগে এই ঘটনা ঘটেছে। এভাবে
দিনদুপুরে ছিনতাই হলে আমাদের নিরাপত্তা কোথায়? তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের এ নারীর টাকা উদ্ধারে সহযোগিতা কামনা করেন।

ভুক্তভোগী নারী শামসুন নাহার বলেন, আমার কাছে মোট ২৭ লাখ টাকা ছিল। ২৫ লাখ টাকা ব্যাগে আর ২ লাখ টাকা জমির কাগজপত্রের ব্যাগে ছিল। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা ২৫ লাখ টাকা নিয়ে গেছে। এ বিষয়ে আমি রাউজান থানায় একটি অভিযোগ করেছি।

শামসুন নাহারের ছেলে মো. আরিফ বলেন, পৌর সদরের চারাবটতল এলাকায় ৪ গন্ডা জমি ক্রয়ের জন্য জমির মালিকের সাথে ৩২ লাখ টাকায় কথা হয়। আমরা ৫ লাখ বায়না করেছিলাম। আজকে ২৭ লাখ টাকা নিয়ে আমার মা এবং দলিল লেখকসহ সাব রেজিস্ট্রার অফিসে যাচ্ছিলেন। আমি এর আগে মোটরসাইকেল চালিয়ে রাউজান সাবরেজিস্ট্রার অফিসে যাই। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা প্রশাসনের কাছে টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের আটকের বিষয়ে যথাযথ সহযোগিতা চাই।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। পুলিশ ছিনতাইকারীদের শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত ছিনতাইকারীরা পুলিশের হাতে আটক হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এতিমখানায় বরাদ্দ ইলিশও আত্মসাৎ করেন মাদরাসা শিক্ষকসহ দুই ব্যক্তি!
পটুয়াখালীর গলাচিপায় এতিমখানায় বিতরণ করা ইলিশ নিজ বাড়িতে নিয়ে আত্মসাৎ করার অভিযোগে দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এতিমখানায় বরাদ্দ ইলিশও আত্মসাৎ করেন মাদরাসা শিক্ষকসহ দুই ব্যক্তি!
২১ কোটি টাকা ব্যয়ে চার স্বাস্থ্যকেন্দ্র, চালু হয়নি ৮ বছরেও
ঝিনাইদহে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারটি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণকেন্দ্র আট বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাবে ভবন, শয্যা, চিকিৎসা সরঞ্জাম ও জেনারেটর পড়ে থাকলেও সেবা পাচ্ছেন না প্রত্যন্ত অঞ্চলের হাজারো মানুষ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী নারী ও শিশুরা।
২১ কোটি টাকা ব্যয়ে চার স্বাস্থ্যকেন্দ্র, চালু হয়নি ৮ বছরেও
শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪
শেরপুরে বাস ও সিএনজিচালিত রিকশা (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে জুয়েল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪
চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অসচ্ছল মানুষকে সহায়তা, ওরসের তারিখ ঘোষণা
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে তিন শতাধিক অসচ্ছল মানুষের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পুঁজি ও মূলধন সহায়তা বিতরণ করা হয়েছে।
চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অসচ্ছল মানুষকে সহায়তা, ওরসের তারিখ ঘোষণা
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিপাকে জামায়াত নেতা
চট্টগ্রামে আন্তঃজেলা ব্যাটারি চোর চক্রের ৫ সদস্য আটক
ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ
শ্যামলীতে ছিনতাইয়ের চেষ্টাকালে যুবক গ্রেপ্তার