ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আন্তঃজেলা ব্যাটারি চোর চক্রের ৫ সদস্য আটক

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নাজিরহাট পৌরসভার টেকের দোকান এলাকায় স্থানীয়রা তাদের আটক করে পিটুনি দেন। এ সময় তাদের ব্যবহৃত একটি নোহা গাড়িও ভাঙচুর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকার সাইদুল ইসলাম শিবলু (৩২), কুমিল্লার লাকসামের সামশু উদ্দিন (৪১), মোজাম্মেল হক (৩২), সোহাগ (৩৪) এবং চাঁদপুরের মতলব দক্ষিণের ইউনুস (৪২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে চক্রটি নোহা গাড়ি নিয়ে উত্তর ফটিকছড়ির হেয়াকো এলাকায় যায়। সেখানে রবি, গ্রামীণফোন ও বাংলালিংকের মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির উদ্দেশ্যে বিভিন্ন টাওয়ারের আশপাশে ঘোরাফেরা করে। পরে নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চুরখাঁর হাট এলাকায় গাড়িটি থামালে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ধাওয়া করলে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে টেকের দোকান এলাকায় তাদের আটক করে মারধর করা হয় এবং গাড়িটি ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় আগে থেকেই থানায় মামলা রয়েছে। আগের একটি চুরির ঘটনার সিসিটিভি ফুটেজের সঙ্গে তাদের ব্যবহৃত নোহা গাড়ি ও ব্যক্তিদের অবয়বের মিল পাওয়া গেছে। এর সূত্র ধরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

ওসি আরও জানান, চুরি করা ব্যাটারিগুলো কোথায় বিক্রি করা হয়েছে এবং চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি ফ্ল্যাটে গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী- স্ত্রী সহ তিনজন দগ্ধ হয়েছে। শনিবার (২১ নভেম্বর)  ভোর সাড়ে ৫ টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা  বাড়ির নীচ তলায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
ঝিনাইদহের শৈলকুপায় অসময়ের বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে মাঠের কাঁচা-পাকা ও কাটা ধানসহ পেঁয়াজের বীজতলা।
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
আরও পড়ুন
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল
প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল