ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অসচ্ছল মানুষকে সহায়তা, ওরসের তারিখ ঘোষণা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ এএম
ছবি: আরটিভি

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে তিন শতাধিক অসচ্ছল মানুষের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পুঁজি ও মূলধন সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব সহায়তা দেওয়া হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন। অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করতে এককালীন আর্থিক অনুদানের পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ দেওয়া হয়। এসব সহায়তার মাধ্যমে উপকারভোগীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আয় বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।

এদিকে দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর ওফাত উপলক্ষ্যে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান আসন্ন বার্ষিক ওরস শরীফের তারিখ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১৩ জানুয়ারি ওরস শরীফ অনুষ্ঠিত হবে।

ওরস উপলক্ষ্যে মঙ্গলবার বাদ জোহর থেকে বুধবার বাদ ফজর পর্যন্ত দরবার শরীফে জলসায়ে ওরস পাক-এ-শাহ্ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্ত সমবেত হন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার এবং শরিয়ত ও তরিকতবিষয়ক ওয়াজ-নসিহত করা হয়।

বুধবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোনাজাতে বিশ্বজুড়ে সুখ-শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি মহান আল্লাহর নৈকট্য প্রার্থনা করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছিল আরও দুটি দানবাক্স।
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিল এসেছে। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার মতো সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
বর্তমানে জেলায় রয়েছে ২২ লাখ ৫৯ হাজারের বেশি খেজুর গাছ। এর মধ্যে ১২ লাখেরও বেশি গাছের বয়স ৫ থেকে ১০ বছর। এসব গাছ আগামী কয়েক বছরে পূর্ণ উৎপাদনক্ষম হয়ে ওঠলে রস ও গুড় উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসে সুমাইয়া আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির ব্যবধান পেরিয়ে তাদের এই বিয়ে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। নথিপত্র সূত্রে জানা যায়, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে একটি হলফনামা দেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর নিজের নতুন নাম রাখেন আব্দুর রহমান। তবে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে আগের নাম ফাং ওয়েনজুন বহাল রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরবুতা গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার। তার বাবা মুক্তার হোসেন এবং মা তাসলিমা আক্তার। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া। বিয়ের পর তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চীনা নাগরিক আব্দুর রহমানের সঙ্গে সুমাইয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। তবে তাদের পরিচয় কীভাবে, কখন থেকে প্রেমের সম্পর্কের সূচনা এবং বিয়ের আনুষ্ঠানিকতা কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ভিন্ন দেশের দুই নাগরিকের ভালোবাসা থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে লক্ষ্মীপুরে এসে নতুন জীবন শুরু করা এই দম্পতিকে ঘিরে এলাকায় চলছে আলোচনা। আরটিভি/এসকে
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এরপর শুরু হয়েছে দানের অর্থ গণনার কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন পাঁচ শতাধিক মানুষ।
৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা
আরও পড়ুন
জমি দখলের মামলায় কারাদণ্ড, আদালত থেকে পালালেন আসামি
দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী
রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় প্রাণ হারালেন কৃষক দল নেতা