ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

হাত-পা বেঁধে শিক্ষকের বাড়িতে ডাকাতি, কোটি টাকা লুটের দাবি 

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি: আরটিভি

নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাস নামে এক সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে আনুমানিক ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী সংঘবদ্ধ ডাকাত দল সাবেক শিক্ষক সমর কুমার বিশ্বাসের বাড়িতে হানা দেয়। ডাকাতদল নিচতলার জানালার রড কেটে প্রথমে দু’জন ভেতরে প্রবেশ করে এবং পরবর্তীতে প্রধান গেট খুলে
দিলে বাকিরা ঘরের ভেতর প্রবেশ করে। এ সময় তারা বাড়ির ভেতরে থাকা মোট ৮ জন সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে ঘরের চাবি ছিনিয়ে নিয়ে তিনতলা বাড়ির বিভিন্ন আলমারি ও লকার ভেঙে অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় এক লাখ টাকা এবং একটি দামি ক্যামেরা লুটে নেয়। সবকিছু লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার বলেন , ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাক কেনার কথা বলে নববধূকে নির্জনে নিয়ে যান ননদের স্বামী ও চাচা শ্বশুর, অতঃপর...
বরিশালের বাকেরগঞ্জে বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় এক নববধূকে ধর্ষণের অভিযোগে তার সৎ ননদের স্বামী ও চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পোশাক কেনার কথা বলে নববধূকে নির্জনে নিয়ে যান ননদের স্বামী ও চাচা শ্বশুর, অতঃপর...
মৌমাছির চাকে বাজপাখির হানা, প্রাণ গেল বৃদ্ধের
কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির আক্রমণে খলিলউল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মর্জিনা খাতুন (৬০) নামে আরেক বৃদ্ধা নারী।
মৌমাছির চাকে বাজপাখির হানা, প্রাণ গেল বৃদ্ধের
গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটি
পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে ‘সাভার-আশুলিয়া ও গাজীপুর’ এলাকায় অন্তত ২৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) দিনভর ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটি
জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় আপন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু
কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল
আরও পড়ুন
নড়াইলে আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল, বাম্পার ফলনের আশা
মধুমতির তীব্র ভাঙনে ঝুঁকিতে ৩০০ পরিবার
সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে বৃদ্ধ
৭০% কাজ শেষ, এর মাঝেই বাতিল হলো নবগঙ্গা সেতুর চুক্তি