
ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে নুরুজ্জামান সামি নামের ১০ বছর বয়সী এক স্কুলছাত্র আহত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে জিরানী এলাকায় এ ঘটনা ঘটে। আহত সামিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
সামি বিকেএসপি পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। জিরানী বাজারের নাসিরউদ্দীন মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যান অভিভাবকেরা।
হাসপাতালের কর্মী বিথী আক্তার বলেন, শিশুটির মাথায় পাটকেলের আঘাত লেগেছিল।
এতে কিছুটা রক্তক্ষরণ হয়। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর অভিভাবকেরা তাকে বাসায় নিয়ে যান। শিশুটি এখন ভালো আছে।
আরটিভি/এসএস




