
কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) রাজারহাট উপজেলা দলীয় কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বক্তব্যে প্রধান অতিথি আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড: শফিকুল ইসলাম ও সদস্য সচিব শহীদুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, যা আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আরটিভি/ এসকেডি


