ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ, আটক ৪

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি : আরটিভি

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী নাশকতার প্রতিবাদে রাত ৮টার দিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে যাবার সময় ভবনের উপর থেকে একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ইটের খোয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের শরীরে আঘাত করে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হয়নি।

মুক্তিযোদ্ধা মার্কেট এর উপর থেকে এই ককটেল নিক্ষেপের ঘটনাটি বুঝতে পেরে মার্কেটটি ঘিরে ফেলে সন্দেহভাজন চারজন দুর্বৃত্তকে আটকে রাখে তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গিয়ে তাদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে নাশকতা চালাচ্ছে। তার প্রতিবাদে আমরা একটি বিক্ষোভ মিছিল করার সময় আমাদের উপর ককটেল আর খোয়া নিক্ষেপ করা হয়। আমরা তাৎক্ষণিক সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। এ ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নতুন নয়। আমার রাজপথে ছিলাম থাকবো।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মার্কেটের ভেতরে আটকে রাখা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসা হয়েছে। তাদের নাম পরিচয় ও সেখানে তাদের অবস্থান, এ ঘটনায় তারা জড়িত কি না সব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিয়ানমার থেকে পাচার করে আনা সুপারিসহ ২৫ পাচারকারী ধরা
শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
মিয়ানমার থেকে পাচার করে আনা সুপারিসহ ২৫ পাচারকারী ধরা
চা-বাগানের নির্বাচনি ফল নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং অফিসার অবরুদ্ধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফলাফল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত একপক্ষের লোকজন ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সিরাজুল ইসলাম ক্ষুব্ধ শ্রমিকদের হামলায় তিনি আহত হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্যরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
চা-বাগানের নির্বাচনি ফল নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং অফিসার অবরুদ্ধ
দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা গেটের সামনে এ ঘটনা ঘটে।
দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন
শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইব্রাহিম সেপাহি (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ।
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
আরও পড়ুন
বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা
শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন