ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কালিয়াকৈরে একদিনে কাভার্ড ভ্যানসহ তিন পরিবহনে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম
পরিবহনে আগুন। ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে একদিনে দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানসহ তিনটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই কাভার্ড ভ্যানটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

জানা গেছে, গত কয়েক দিন ধরে ওয়ালটন কারখানার মালামাল পরিবহনের জন্য কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কারা আগুন দিয়েছে, তা এখনও শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, একই দিন ভোরে একটি আজমেরী পরিবহনের বাসে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা এলাকায় আরেকটি আজমেরী পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে একদিনে কালিয়াকৈরে দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটল।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার
১২ ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন, উত্তপ্ত মানিকগঞ্জ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নভেম্বরের ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে মানিকগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১২ ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন, উত্তপ্ত মানিকগঞ্জ
বান্দরবানে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 
বান্দরবানে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই
দশম শ্রেণির ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা (১৬) কে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দশম শ্রেণির ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
আরও পড়ুন
অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু