ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধারকৃত একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি। ছবি: আরটিভি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ নভেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভাল্লুকখাইয়া সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান দেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে রাতে ১১ বিজিবির একটি আভিযানিক দল নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান চেকপোস্ট থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণে সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালানোর চেষ্টা করে। বিজিবি টহলদল তাদের ধাওয়া করলে তারা পাশের গহিন জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায়   ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১২ ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন, উত্তপ্ত মানিকগঞ্জ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নভেম্বরের ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে মানিকগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১২ ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন, উত্তপ্ত মানিকগঞ্জ
কালিয়াকৈরে একদিনে কাভার্ড ভ্যানসহ তিন পরিবহনে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে একদিনে দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানসহ তিনটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈরে একদিনে কাভার্ড ভ্যানসহ তিন পরিবহনে আগুন
বান্দরবানে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 
বান্দরবানে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই
আরও পড়ুন
বারেক ব্যাপারীর বাদ্যযন্ত্রে তল্লাশি, লুকানো ছিল বিদেশি পিস্তল
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৯৯৯ নম্বরে ফোনকলে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার, আটক ১