ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এ পর্যন্ত ৪৮ জন শিক্ষার্থীকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও রোগী আসার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্ট ও ধোঁয়াজনিত শ্বাসনালির ক্ষতিতে (ইনহেলেশন বার্ন) আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব বলেন, রাত ১টা ৫৫ মিনিটে মাদরাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীতে নিষেধাজ্ঞা, পদ্মা-আড়িয়াল খাঁর পাড়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা
ইলিশের উৎপাদন বাড়াতে প্রতিবছর জাটকা সংরক্ষণে নানা কর্মসূচি নেয় সরকার। জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।
নদীতে নিষেধাজ্ঞা, পদ্মা-আড়িয়াল খাঁর পাড়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ
খুলনার বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আজ থেকে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে। 
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে।
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন
বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলা বোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আ.লীগের গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আ.লীগের গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে বিশেষ কায়দায় গাঁজা আনতেন নারী, অতঃপর...
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু
ডিসেম্বরে উন্মুক্ত হচ্ছে পঞ্চবটি–মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সড়কমন্ত্রী