ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয় প্রবাসীর নামে ‘অপপ্রচার’, প্রতিবাদে মানববন্ধন 

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় হরিহরদী গ্রামের কুয়েত প্রবাসী ওসমান হোসেনের বিরুদ্ধে জমি দখলের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইনে প্রচার করার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হরিহরদী গ্রামের শতশত নারী পুরুষ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হরিহরদী প্রাইমারি স্কুলের সামনে সাধারণ মানুষ ও এলাকাবাসী আয়োজিত এ মানববন্ধনে ওসমানের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করা হয়।

মানববন্ধনে এলাকাবাসী জানান, ওসমানের মানহানি করার জন্য কিছু লোক বিভিন্ন অনলাইনে এসব মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন। ওসমান ও তার ভাইদের সামাজিক যোগাযোগমাধ্যমে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ওসমান ও তার ভাইয়েরা বিদেশে থাকেন তারা কারো জায়গা জোরপূর্বক দখল করেনি।

বক্তারা বলেন, পূর্বশত্রুতার জেরে একটি স্বার্থান্বেষী মহল ওসমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

মানববন্ধনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর বিচার দবি করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা মুসা গ্রেপ্তার
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা মুসা গ্রেপ্তার
যারা মাহফিলে বাধা দেয়, তাদের জন্মের ঠিক নেই: আমির হামজা
কুরআনের মাহফিলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেয়, তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। 
যারা মাহফিলে বাধা দেয়, তাদের জন্মের ঠিক নেই: আমির হামজা
পালিয়ে পার পেলেন না শিশুকে চকলেটের লোভ দেখানো সমির
বাগেরহাটের মোংলায় পাঁচ বছর ছয় মাসের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার একমাত্র পলাতক আসামি ইয়ার মোহাম্মদ সমিরকে (৪০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পালিয়ে পার পেলেন না শিশুকে চকলেটের লোভ দেখানো সমির
‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকু।
‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন সিরাজদিখানের ৩৪৮০ কৃষক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ৩ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন সিরাজদিখানের ৩৪৮০ কৃষক
আরও পড়ুন
রাকসুর তফসিল-সিনেট কার্যকরের দাবিতে রাবিতে শিবিরের মানববন্ধন 
৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড