ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সফেন ফ্যামিলির আজীবন সম্মাননা পেলেন কবীর আহমেদ ভূঁইয়া

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে আজীবন সম্মাননায় ভূষিত করেছে সফেন(সোসাইটি ফর এনলাইটেন নেশন) ফ্যামিলি। সম্প্রতি রাজধানীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক এবি ক্রিকেট প্রতিযোগিতা ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে বিশ্বের ৩০টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এই ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হবে। প্রবাসী বাংলাদেশিদের একত্র করা এবং এবি ক্রিকেটের মাধ্যমে তাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই প্রকল্পের অন্যতম প্রধান কারিগর হিসেবে কবীর আহমেদ ভূঁইয়া প্রবাসীদের এক ছাতার নিচে আনার আহ্বান জানান।

অনুষ্ঠানে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ করাই এখন সময়ের দাবি। প্রবাসে বসবাসরত প্রায় দুই কোটি বাংলাদেশির সঙ্গে দেশের মানুষের সরাসরি যোগসূত্র স্থাপন করা প্রয়োজন। বর্তমান সময় চ্যালেঞ্জিং হলেও সামনে আরও বড় সুযোগ অপেক্ষা করছে। তিনি আরও বলেন, ‘আমাদের তিন প্রজন্মকে সমন্বয় করতে হবে, যাতে জাতির জন্য আরও ভালো কিছু করা সম্ভব হয়। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এই এগিয়ে যাওয়ার পথে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কলসান্টেন্ট ও কলামিস্ট বেলাল উদ্দিন সরকার তুহিন, অষ্টগ্রাম কিশোরগঞ্জ জেলার বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘বিবাহ’-এর মার্কেটিং ডিরেক্টর ড. আমিনুল ইসলাম এবং গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী জায়দুল কবির ভাঙ্গী। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সঞ্জীব ভট্টাচার্য্য।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দৈনিক বাংলাদেশ সমাচার ও বাংলাদেশ ডায়েরির সম্পাদক ড. খান আসাদুজ্জামান বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী। বর্তমান প্রতিকূল সময়েও তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে চলেছেন, যা সত্যিই প্রশংসনীয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেঘনা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার 
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
মেঘনা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার 
সীমানা বিরোধে তরুণ খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ এন এম ইমরান খান। 
সীমানা বিরোধে তরুণ খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
চাঁদপুরে ১৬ আ.লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে ১৬ আ.লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য
ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের
ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা‘কিশোর তন্ময়’ নামে একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চালক কালাচান (৫৫) মারা গেছেন।  সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা। ঘটনার সময় কালাচান বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন লাগে। আগুন দেখতে পেয়ে চালক নিজেই তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, গভীর রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। চালক দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার আরও জানান, আগুনের ধোঁয়ার কারণে চালকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, এছাড়া কে বা কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আরটিভি/এমএ
ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের
কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। 
কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান
আরও পড়ুন
দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি, উপজেলা হাসপাতাল হবে ১৫১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী
কিশোরীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে তুমুল মারামারি, পুলিশ মোতায়েন
থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা, বললেন ‘আওয়ামী লীগের চোর’
ইজারার বিলে মাছ ধরতে নামল শত শত নৌকা, আর্থিক ক্ষতির মুখে চাষী