ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হিজলায় আগুনে পুড়ল ৫ দোকান

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

বরিশালের হিজলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে বাজারের পশ্চিম পাশে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, রাতে বাজারের একটি দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানমালিকরা হলেন- গঙ্গাপুর গ্রামের আলমগীর দরী ও শফিক দরী, ডিক্রিরচর গ্রামের মনছুর খান ও ফরিদ বেপারী এবং চর ছয়গাঁও গ্রামের রফিক বিশ্বাস।

স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, পাশাপাশি থাকা তিনটি চায়ের দোকানের কোনো একটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রফিক বিশ্বাস জানান, আগুনে দোকানের মালামালসহ তাদের সবকিছু পুড়ে গেছে। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানান তিনি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ২০২৫ ও ২০২৬ সালে এ নিয়ে একই বাজারে তিনবার অগ্নিকাণ্ড ঘটল। বারবার আগুন লাগায় তাদের মধ্যে উদ্বেগ ও সন্দেহ তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে নাশকতা বা পরিকল্পিত কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তারা।

হিজলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেলেও মেঘনা নদী পার হতে না পারায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে আরেকটি সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তাই অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে সর্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের ছাদ থেকে পড়ে সালেক মৃধা (নাম) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বিদেশ মিশনে আকাঙ্ক্ষা, বাড়তি আয় ও নানা সুযোগ-সুবিধা—সবকিছুর চেয়ে তার কাছে বড় অসুস্থ বৃদ্ধ মায়ের সেবা। তাই মাকে একা রেখে বিদেশে যেতে চাননি হবিগঞ্জের মাধবপুরের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. আব্দুল করিম।
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও থেমে নেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এর দাপ্তরিক কাজ। উপজেলা কার্যালয়ে যেতে না পারায় নিজের বাংলোয় বসেই সরকারি দায়িত্ব পালন করছেন তিনি।
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
আরও পড়ুন
ধামরাইয়ে ৪ বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড