ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

রামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৫

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন মোসা. বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬০ জন।

বুধবার (১১ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত বুলু রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বুলু। চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর বিকেল ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত ছিলেন।

হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৭৯ জন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর গ্যাং সদস্য
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চাঁদপুরে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর গ্যাং সদস্য
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় ওইএস-এর নিন্দা 
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি।
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় ওইএস-এর নিন্দা 
মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ছেলে, পথে ছটফট করছিলেন রক্তাক্ত বাবা
কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখেন ছেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ছেলে, পথে ছটফট করছিলেন রক্তাক্ত বাবা
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
চট্টগ্রামের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ক্যানটিনে সিঙ্গারা না পেয়ে এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে জাস্টিন ক্লাম্প নামে এক চিকিৎসকের বিরুদ্ধে।
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘৪০ বাহিনী’র শীর্ষ সন্ত্রাসী শিহাব গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ শিহাব (৫২) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। শিহাব চরাঞ্চলের আলোচিত ‘৪০ বাহিনী’র (রাখি বাহিনী) সক্রিয় সদস্য এবং একাধিক হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামি।
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘৪০ বাহিনী’র শীর্ষ সন্ত্রাসী শিহাব গ্রেপ্তার
আরও পড়ুন
চোখ রাঙিয়েই চলছে ডেঙ্গু, এবার একদিনে ৮ জনের প্রাণহানি
ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি
কালিয়াকৈরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে মশারির সংকটের অভিযোগ 
রেসিডেন্সি পরীক্ষায় রামেকের সাবেক দুই ইন্টার্ন প্রতিনিধির সাফল্য