ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়, এবার ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ এএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ মাসের চোটের বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন জাতীয় দলের গতি তারকা নাহিদ রানা। তবে মাঠে ফেরার আগেই নতুন ধাক্কা খেলেন এই ডানহাতি পেসার। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

গত জুন থেকে সাইড স্ট্রেইন ও হিপ জয়েন্টের ব্যথায় মাঠের বাইরে রয়েছেন নাহিদ। অস্ট্রেলিয়ায় পুনর্বাসন প্রক্রিয়া চলাকালে পুরোদমে বোলিংও শুরু করেছিলেন তিনি। এমনকি মেডিকেল বিভাগ থেকে বোলিংয়ের অনুমতিও পেয়েছিলেন। তবে পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ায় আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও জায়গা হয়নি তার।

পরিকল্পনা ছিল, ওয়ানডে সিরিজ চলাকালে নাহিদকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করা হবে। সে অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট বোলিং লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় গত দুই দিন অনুশীলনে বোলিং করতে পারেননি তিনি। পরে ডেঙ্গু পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। বিসিবির মেডিকেল বিভাগও বিষয়টি নিশ্চিত করেছে।

ডেঙ্গু আক্রান্ত হওয়ায় আপাতত এক থেকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে নাহিদকে। এ সময় বোলিং অনুশীলন বন্ধ থাকায় তার পুনর্বাসন প্রক্রিয়াও পিছিয়ে যাচ্ছে। ফলে ডেঙ্গু থেকে সেরে ওঠার পাশাপাশি আগের চোট কাটিয়ে পূর্ণ ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরও সময় লাগতে পারে এই পেসারের।

এদিকে, জাতীয় দলের আরেক পেসার হাসান মাহমুদও চোটের কারণে দীর্ঘ বিরতিতে পড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে টেনিস এলবোর পুরোনো ব্যথা বেড়ে যাওয়ায় সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। পরে দেশে ফিরে আসেন এই পেসার।

বিসিবির মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী, কনুইয়ের চোটের পাশাপাশি টানা ম্যাচ খেলার ধকল ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনায় হাসানকে অন্তত এক থেকে দেড় মাস বিশ্রামে থাকতে হবে। তবে পরিস্থিতি অনুযায়ী এই বিরতির সময় আরও বাড়তে পারে।

দুই পেসারের চোট ও অসুস্থতায় কিছুটা দুশ্চিন্তা থাকলেও বাংলাদেশের সামনে আপাতত বড় কোনো আন্তর্জাতিক সূচি নেই। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজের আগে গুরুত্বপূর্ণ কোনো সিরিজ না থাকায় সুস্থ হয়ে ফেরার জন্য পর্যাপ্ত সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। জানুয়ারিতে ভারতের সফর না হওয়ার বিষয়টিও প্রায় নিশ্চিত। ওই সময়ের জন্য এখনো বিকল্প কোনো সিরিজ খুঁজে পায়নি বিসিবি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর এবার কোচিং অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রোটিয়াদের বিপক্ষে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারেনি টাইগাররা।
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
যুবরাজের ফোনেই বদলে গেলেন বৈভব, ৫৩ বলে ২০৪ রানের বিশ্বরেকর্ড
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না ১৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশীর। একের পর এক ইনিংসে ব্যর্থ হচ্ছিলেন, নিজের সামর্থ্য নিয়েও হয়তো কিছুটা সংশয়ে ছিলেন এই তরুণ ব্যাটার।
যুবরাজের ফোনেই বদলে গেলেন বৈভব, ৫৩ বলে ২০৪ রানের বিশ্বরেকর্ড
আইপিএলের নিলামে নাম লেখালেন বাংলাদেশি ১২ ক্রিকেটার
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এই নিলামের তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তবে আইপিএলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। সবশেষ নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশই নেয়নি দলটি। তবে এবার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ। এবারের নিলামের প্রাথমিক তালিকায় আছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে ২৫টি জায়গা। আরটিভি/এসআর
আইপিএলের নিলামে নাম লেখালেন বাংলাদেশি ১২ ক্রিকেটার
এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ
আইপিএলে গত নিলামে রেকর্ড দামে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে রাজনৈতিক কারণে শেষমেশ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হয়নি তার। যার সুবাদে বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ। এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ নিজেই। আইপিএলের আগামী আসরকে সামনে রেখে মিনি নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে নাম লেখাননি এই টাইগার পেসার। সবশেষ নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশই নেয়নি দলটি। এবারের আইপিএলের নিলামে নাম লেখানো বাংলাদেশিদের তালিকায় আরও একজনের অনুপস্থিতি চোখে পড়ার মতো। তিনি হলেন নাহিদ রানা। সবশেষ ভারত সফরে তাকে নিয়ে মাতামাতি ছিল চোখে পড়ার মতো। তবে তিনিও এবার এই নিলামে নাম লেখাননি। নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ। এবারের নিলামের প্রাথমিক তালিকায় আছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে ২৫টি জায়গা। আরটিভি/এসআর
এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কাজে লাগছে ব্রাজিলের মশা
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৪৫
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা