ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

রাতে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে ডিউটি শেষে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ সদস্যকে (৩০) মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার স্বামীও একই থানার কনস্টেবল এবং তারা ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ডিউটি শেষে নারী পুলিশ সদস্য পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই তরুণ তার মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই নারী পুলিশ সদস্যের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নারী পুলিশ সদস্যের স্বামী বলেন, ডিউটি শেষ করে প্রায়ই তার স্ত্রী হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাত ৮টার দিকে থানা থেকে তার স্ত্রী বাসায় ফিরছিলেন। তখন তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছাতেই পেছন দিক থেকে এক তরুণ তার স্ত্রীর মুখ চেপে ধরে। এরপর জোর করে সড়কের পাশে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করে। তখন পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ বসা ছিল। তার স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজে দুই তরুণকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে দেখা গেছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‌ঘটনার পর ওই স্থানের আশপাশে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা দেখেছি। একটি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুজনকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় ওই দুই তরুণের একজন পিছু নেয়। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলে দৌড়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুই তরুণকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ ভোক্তা অধিকারের অ্যাকশন, ‘মাশুল’ গুনলো চার প্রতিষ্ঠান
মানিকগঞ্জের হরিরামপুর ও সদর উপজেলার চারটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অভিযোগে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
হঠাৎ ভোক্তা অধিকারের অ্যাকশন, ‘মাশুল’ গুনলো চার প্রতিষ্ঠান
সেনাবাহিনীর অর্থায়নে লংগদুতে তৈরি হচ্ছে হেরিংবোন সড়ক
রাঙামাটির লংগদু উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, লংগদু জোনের উদ্যোগে এবং সেনাবাহিনীর অর্থায়নে ইসলামাবাদ সংযোগ সড়ক হতে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত হেরিংবোন (এইচবিবি) রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন লংগদু জোন কমান্ডার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লংগদু উপজেলা নির্বাহী অফিসার, রাঙামাটি জেলা পরিষদের সদস্য, লংগদু প্রেস ক্লাব সভাপতি ও স্থানীয় সংবাদিকবৃন্দ, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কারবারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তাটি কাঁচা থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো। প্রস্তাবিত এই হেরিংবোন রাস্তাটি পুরোপুরি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং স্থানীয় জনসাধারণের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে। অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটি এলাকার আর্থ-সামাজিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে উল্লেখ করে তিনি লংগদু জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আরটিভি/এসআর
সেনাবাহিনীর অর্থায়নে লংগদুতে তৈরি হচ্ছে হেরিংবোন সড়ক
কুষ্টিয়ায় কাফনের কাপড় রেখে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে ১০ থেকে ১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন— চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তার (৪২)। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা সুকৌশলে বাড়ি দুটিতে এসব ভীতিপ্রদ সামগ্রী রেখে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন উঠান বা রান্নাঘরের পাশে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’ অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’ ঘটনার বিষয়ে ভুক্তভোগী মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখি। কে বা কারা এসব রেখে গেছে, তা আমি জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য থানায় এসেছি। বাচ্চু মালিথাও আমার সঙ্গে এসেছেন। ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত রহস্যজনক ও উদ্বেগের। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এসআর
কুষ্টিয়ায় কাফনের কাপড় রেখে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি
কীর্তনখোলায় ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন
বরিশালে কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পড়েছে।
কীর্তনখোলায় ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল, ফেরার পথে যুবদল কর্মীকে কুপিয়ে জখম
ভোলার চরফ্যাশনে যুবদলের প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে নাজমুল নামে এক যুবদল কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তিনি বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল, ফেরার পথে যুবদল কর্মীকে কুপিয়ে জখম
আরও পড়ুন
চার মাসের ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করলেন নারী পুলিশ
বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
ভারতে রাস্তায় নারী পুলিশকে অশ্লীল অঙ্গভঙ্গি, অতঃপর... 
ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, কী ঘটেছিল