ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, কী ঘটেছিল

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ১১:১৮ এএম
নিহত নারী পুলিশ কনস্টেবল মেহেরুন্নেছা উর্মি। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিন তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে ও কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি প্রায় ৮ মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের সন্তান ফারদিন ও চার বছরের সন্তান ফারিস্তাকে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়ায় ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো।

আরও পড়ুন

রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে জানান, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ভোররাতে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে।
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
আরও পড়ুন
চার মাসের ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করলেন নারী পুলিশ
বংশী নদীতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ, পরনে ছিল না কাপড়
নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার
ভাড়া বাসা থেকে উদ্ধার সেই নবজাতক-স্বামী-স্ত্রীর মরদেহের পরিচয় মিলেছে