ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চার মাসের ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করলেন নারী পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম
চার মাসের ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাওয়ানো নারী পুলিশ। ছবি: সংগৃহীত

হারিকেন ওটিসের তাণ্ডবে বিধ্বস্ত মেক্সিকোর আকাপুলকোতে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে গিয়ে চার মাস বয়সী এক ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করেছিলেন এক নারী পুলিশ কর্মকর্তা। তার সেই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে এবার পদোন্নতি পেয়েছেন তিনি।

ওই পুলিশ কর্মকর্তার নাম আরিজবেথ ডিওনিসিও অ্যামব্রোসিও। ৩৩ বছর বয়সী এই কর্মকর্তা মেক্সিকো সিটির পুলিশ বাহিনীর ‘জোরোস’ টাস্ক ফোর্সের সদস্য হিসেবে আকাপুলকোতে দায়িত্ব পালন করছিলেন।

গত ২৫ অক্টোবর ক্যাটাগরি-৫ মাত্রার হারিকেন ওটিস আকাপুলকোতে আঘাত হানার পর ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। উদ্ধারকাজের সময় ডিওনিসিও দেখতে পান, চার মাস বয়সী একটি শিশু দীর্ঘ সময় না খেয়ে ক্ষুধায় কাঁদছে। শিশুটির মা নিজে তাকে বুকের দুধ খাওয়াতে পারছিলেন না।

পরিস্থিতি বুঝে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন ডিওনিসিও। এরপর তার অনুমতি নিয়ে নিজের বুকের দুধ খাওয়ান শিশুটিকে। এতে কিছুক্ষণের মধ্যেই শান্ত হয় শিশুটি।

ঘটনাটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপকভাবে আলোচিত হয়। ছবিতে দেখা যায়, উদ্ধারকাজের পোশাক পরা ওই নারী পুলিশ কর্মকর্তা শিশুটিকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়াচ্ছেন।

এক বছর বয়সী সন্তানের মা ডিওনিসিওর এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে পদোন্নতি দেওয়া হয়েছে। ‘পোলিসিয়া প্রিমেরো’ পদ থেকে তাকে উন্নীত করে ‘সাব-অফিসিয়াল’ করা হয়েছে।

মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রী পাবলো ভাজকুয়েজ কামাচো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডিওনিসিওর পদোন্নতির বিষয়টি জানান।

তিনি বলেন, নাগরিকদের সেবার ব্রত এবং মেক্সিকো সিটির নাগরিক নিরাপত্তা মন্ত্রণালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আকাপুলকোতে একটি শিশুর জীবন রক্ষায় ভূমিকা রাখা আরিজবেথ ডিওনিসিও অ্যামব্রোসিওকে পদোন্নতি দেওয়া হয়েছে। তার এই কাজ সবার জন্য মানবিকতার এক অনন্য উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি।

পদোন্নতির পর ডিওনিসিও বলেন, প্রয়োজনের মুহূর্তে শিশুটি ও তার মাকে সহায়তা করতে পেরে তিনি আনন্দিত। নিজের কাজকে অবশ্য অবশ্যই বড় কিছু মনে করেন না তিনি।

ডিওনিসিও বলেন, আমি খুব সামান্যই করেছি, আমরা আরও সহায়তা করতে পারি। যদি সম্ভব হতো, তবে আমি শিশুটিকে দেখতে আবার সেখানে ফিরে যেতাম।

এর আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন, কান্নারত ও ক্ষুধার্ত একটি শিশুকে এমন পরিস্থিতিতে দেখে তার খুব খারাপ লেগেছিল। একজন মা হিসেবে এমন দৃশ্য তাকে আরও বেশি নাড়া দিয়েছিল বলেও জানান তিনি।

সূত্র: মেক্সিকো নিউজ

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
কানাডায় স্কুলে হামলা চালিয়ে আটজনকে হত্যার ঘটনায় সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হওয়া একটি চিকিৎসা পরিবহন বিমানের সন্ধানে দুই দিন অভিযান চালানোর পর তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
মাত্র ১৬ বছর বয়সেই পানিদূষণ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে রোবট কচ্ছপ তৈরি করেছে কানাডার অন্টারিওর এক কিশোর।
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভয়াবহ আগুনে পুড়ে চারজন নিহত হয়েছেন।
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
টরন্টোতে শেষ হলো ৪০তম ফোবানা
কানাডার হাজারো প্রবাসী বাংলাদেশির ভালোবাসা ও অংশগ্রহণে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো টরন্টোস্থ ৪০তম ফোবানা সম্মেলন।
টরন্টোতে শেষ হলো ৪০তম ফোবানা
আরও পড়ুন
মেক্সিকোয় দুই ভাইসহ ৩ পর্যটক হত্যায় দোষী ৩ জন
মেক্সিকোতে উপকূলে ধেয়ে আসছে হারিকেন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়
গাছে পাখি নয়, ঝুলছে শত শত পুতুল, ঘটনা কী