ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের কাঁচাগোল্লা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত

নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লা তৈরি হচ্ছিল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে। কারখানাজুড়ে ছিল তেলাপোকার উপদ্রব। এমন পরিস্থিতিতে অভিযান চালিয়ে দ্বারিক ভাণ্ডারের মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) রাতে নাটোর শহরের লালবাজার এলাকায় অবস্থিত প্রাচীন মিষ্টির দোকান দ্বারিক ভাণ্ডারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহীম আলী।

দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ কুন্ডু শহরের পালপাড়া বড়গাছা মহল্লার মৃত ননী কুন্ডুর ছেলে। অভিযানে আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।

আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহীম আলী জানান, নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার সুনাম রক্ষায় লালবাজার এলাকার দ্বারিক ভাণ্ডারে অভিযান চালানো হয়। এ সময় কারখানায় প্রচুর তেলাপোকা, মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাদ্যপণ্য এবং মিষ্টি উৎপাদন ও সংরক্ষণে নানা অনিয়ম দেখতে পান অভিযানকারী দল। পুরো কারখানায় ছিল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ।

তিনি আরও জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত ও সংরক্ষিত খাদ্যপণ্য ধ্বংস এবং কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি।
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেছেন চিকিৎসকরা।
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
স্বাধীনতার ৫৪ বছর পর থানচির বড়মদক গ্রামবাসি পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা
বান্দরবানের থানচি সীমান্তঘেঁষা দুর্গম বড় মদক এলাকায় দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে চালু হতে যাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র।
স্বাধীনতার ৫৪ বছর পর থানচির বড়মদক গ্রামবাসি পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরস্থ বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আরও পড়ুন
তেলাপোকা, আঁশটে পোকা, মুরগির পচা মাংস —কী নেই ডিআইইউর ক্যান্টিনের খাবারে!
‘তেলাপোকা পার্টির’ আন্দোলনের নতুন নেতা অজিঙ্কা শিন্ডের পরিচয়
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা
‘তেলাপোকাদের’ আন্দোলনে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি