ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির ওপর উল্টে পড়ল ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত শিশুর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি: সংগৃহীত

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসতবাড়ির ওপর উল্টে পড়ে এক বালুবাহী ট্রাক। ওই ট্রাকের নিচে চাপা পড়ে বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা মা-মেয়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মারা যায় ৯ বছরের শিশু সিনথিয়া। ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রংপুর নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মা আশা বেগম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর খাসবাগ থেকে বালুভর্তি ট্রাক সাতমাথা যাওয়ার সময় পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বাড়ির ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে দুইজন আহত হন। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে মেয়ে সিনথিয়া মারা যায়। আহত মা আশা বেগম হাসপাতালে চিকিৎসাধীন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, এ ঘটনায় ট্রাকের হেলপার ও চালককে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ আওয়ামী লীগের মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
মাদারীপুরের কালকিনিতে ঢাকা–বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন তারা। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কালকিনি ও ডাসার উপজেলার প্রাণকেন্দ্র ভূরঘাটায় মহাসড়কের কালকিনি অংশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালকিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজালাল হাওলাদারের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মহাসড়কে সমবেত হন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার কিছুক্ষণ পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা মাঠে রয়েছেন। এ সময় ‘জয় বাংলা’ লেখা কয়েকটি বৈঠা উদ্ধার করেছেন বলেও জানা গেছে। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে ভূরঘাটা এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’ আরটিভি/টিআর
নিষিদ্ধ আওয়ামী লীগের মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: আমিনুল হক
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা সদরের আমড়াতলীর বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার সবচেয়ে বেশি বদ্ধপরিকর। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেরাই স্বাবলম্বী হবেন এবং পরিবারকে স্বাবলম্বী করবেন। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে দেশও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। তিনি আরও বলেন, মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য তরুণদের খেলাধুলার উপযোগী মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদ্দবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়। আরটিভি/টিআর
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: আমিনুল হক
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন
নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব শেষ হওয়ার পর অনেক সময় পোলিং এজেন্টদের আর খোঁজ রাখেন না রাজনৈতিক নেতারা। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন
বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল, কোতোয়ালি থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় তদন্ত চলছে।
বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
আরও পড়ুন
দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের
রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩
রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪
ট্রাক উল্টে পড়ে চ্যাপ্টা হয়ে গেল প্রাইভেটকার, একসঙ্গে প্রাণ হারালেন মা-ছেলে