ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২২ এএম
ছবি: সংগৃহীত

রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় শনিবার (১৪ নভেম্বর) টানা ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িগ্রাম শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকার ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে।

নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত ১০ ঘণ্টার আগেই কাজ শেষ হতে পারে। তবে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

অন্যদিকে, রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদারপাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস, জি এল রায় রোড এবং আড়ং শোরুমসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ১১ কেভি নুরপুর ফিডারের আওতায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাই ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে নেসকো।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে ঈশ্বরদীতে অবস্থিত পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
ধলেশ্বরী নদীতে ট্রলার থেকে ৩৭ কিশোর আটক
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সন্দেহে ৩৭ কিশোরকে আটক করেছে পুলিশ। 
ধলেশ্বরী নদীতে ট্রলার থেকে ৩৭ কিশোর আটক
ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৭: বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদের ইমামকে বহাল রাখা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষের পর চার থেকে পাঁচটি বাড়িঘরে ভাঙচুর এবং একটি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।
ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৭: বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
অবশেষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো এমপি আমির হামজার মাহফিল
অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে একই সময়ে একই স্থানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল ও মাদকবিরোধী সমাবেশ আয়োজন নিয়ে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষের সমঝোতার পর মাদকবিরোধী সমাবেশ স্থগিত করা হয়। 
অবশেষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো এমপি আমির হামজার মাহফিল
মোংলা বন্দরকে আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। এই বন্দরের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র বা হাব হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। নানামুখী বিনিয়োগের ফলে মোংলা বন্দরের পণ্য খালাস ও হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর অঞ্চলে দ্রুত শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে এবং বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রীর বিশেষ নজর ও নতুন প্রকল্প সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে গত ২২ অক্টোবর ও ৫ নভেম্বর বন্দরটি দু’বার পরিদর্শন করেন। সর্বশেষ গত ৫ নভেম্বর তিনি প্রায় ৪,০৬৮ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে দু’টি নতুন জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে ৩,৫৯২ কোটি ৯০ লাখ টাকা চীন সরকারের এক্সিম ব্যাংক থেকে ঋণ সহায়তা হিসেবে আসবে এবং বাকি ৪৭৫ কোটি ৩৩ লাখ টাকা বাংলাদেশ সরকার বহন করবে। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ-এ উন্নীত হবে। পশুর চ্যানেলে ড্রেজিং ও উন্নত নৌ-যোগাযোগ বর্তমানে ১,৫৩৮ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে পশুর চ্যানেলে ড্রেজিংয়ের কাজ চলছে, যা ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এই কাজ শেষ হলে ৯ দশমিক ৫ থেকে ১০ মিটার ড্রাফটের বড় জাহাজগুলো সরাসরি মোংলা বন্দরের জেটিতে নোঙর করতে পারবে। এছাড়া বন্দরের অপারেশনাল দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে দুটি শক্তিশালী টাগবোট সংগ্রহ করা হয়েছে এবং একটি বয় লেয়িং ভেসেল, সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল, মাদার ভেসেল ও হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল সংগ্রহের প্রক্রিয়া চলছে। ভারতীয় ঋণের আওতায় খুলনা-মোংলা রেললাইন নির্মাণ করা হয়েছে এবং সামুদ্রিক পরিবেশ রক্ষার্থে বর্জ্য অপসারণ প্রকল্পটিও প্রায় শেষের পথে। উচ্চপর্যায়ের প্রত্যাশা ও সংশ্লিষ্টদের বক্তব্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদ উল ইসলাম, এমপি বলেন, দু’বার প্রধানমন্ত্রীর মোংলা বন্দর সফর থেকেই প্রমাণিত হয় যে বন্দরের প্রতি সরকারের বিশেষ মনোযোগ রয়েছে। তাঁর এই সফর দেশি-বিদেশি বিনিয়োগকে আরও উৎসাহিত করবে, যা দেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্যকে ত্বরান্বিত করবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণ, প্রায় ২ লক্ষ ২৭ হাজার বর্গমিটার আয়তনের কনটেইনার ইয়ার্ড এবং কনটেইনার ফ্রেইট স্টেশন নির্মাণের মাধ্যমে বন্দরের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এছাড়া ঢাকার কমলাপুর আইসিডি থেকে মোংলা বন্দর পর্যন্ত সরাসরি কনটেইনার ট্রেন চালুর উদ্যোগও নেয়া হয়েছে। ব্যবসায়ী মহলের প্রতিক্রিয়া নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম গত ৬ নভেম্বর মোংলা বন্দর কর্মচারী সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে জানান, সরকার মোংলা বন্দরকে দক্ষিণ অঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বহুমুখী পদক্ষেপ হাতে নিয়েছে। এর ফলে খুলনা অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম বহুলাংশে প্রসারিত হবে। তবে, ব্যবসায়ীরা নতুন জেটি নির্মাণসহ সরকারের এসব উদ্যোগকে স্বাগত জানালেও অতীতে পশুর নদের নাব্যতা সংকটের কারণে সৃষ্ট ভোগান্তির কথা স্মরণ করিয়ে দেন তিনি। বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম বলেন, অতীতে বড় জাহাজগুলো সরাসরি জেটিতে ভিড়তে না পেরে বহির্নোঙরে প্রায় অর্ধেক পণ্য নামাতে বাধ্য হতো। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে কেবল সমস্যা দেখা দিলে তা সমাধানের চেষ্টা করা হতো। তিনি উন্নত বিশ্বের নদীবন্দরগুলোর মতো পরিকল্পিত ব্যবস্থাপনা গ্রহণের ওপর জোর দেন। মোংলা পোর্ট বার্থ অ্যান্ড শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জানান, জাহাজ চলাচল হ্রাসের প্রধান তিনটি কারণ হিসেবে নাব্যতা সংকট, কনটেইনার জাহাজ ও গ্যাসবাহী জাহাজ আগমন হ্রাসের কথা উল্লেখ করেন। তিনি জানান, নাব্যতা সংকটের কারণে অতীতের তুলনায় বর্তমানে অর্ধেক কনটেইনার জাহাজও আসছে না, ফলে মোংলা থেকে কনটেইনার পরিবহনের খরচ বৃদ্ধি পেয়েছে এবং সিডিউল বিপর্যয় ঘটছে। রপ্তানিকারকরা নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজীকরণে ব্যর্থ হওয়ায় বিদেশি ক্রেতারা অনেক সময় চালান ফিরিয়ে দেন-এই ঝুঁকি এড়াতে অনেক ব্যবসায়ী চট্টগ্রাম বন্দরের দিকে ঝুঁকছেন। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। মোংলা পোর্ট কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন জানান, বর্তমান সরকারের তাৎক্ষণিক ড্রেজিংয়ের কারণে এ বছর বন্দর কর্তৃপক্ষ ৪০০ কোটি টাকার বেশি মুনাফা অর্জন করেছে। তবে এই সংকট চিরতরে দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উচ্চপর্যায়ের তদারকি দলের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। সামগ্রিক এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে মোংলা বন্দর দেশের অর্থনীতিতে এক নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে বলে বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। আরটিভি/এসআর
মোংলা বন্দরকে আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
আরও পড়ুন
যেসব এলাকায় আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ