ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

যেসব এলাকায় আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ এএম
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় টানা সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আরও তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় নেসকোর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন ১১ কেভি আশরতপুর ফিডারের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো, বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভিআইপি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা।

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়িতে আগুনের ঘটনায় ৮ জনের নামে মামলা দিলেন এমপি নুসরাত
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করেছেন তিনি।
বাড়িতে আগুনের ঘটনায় ৮ জনের নামে মামলা দিলেন এমপি নুসরাত
যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ
যশোরে পৃথক দুইটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে যশোর শহরের প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে চলাচলরত লোকজন থমকে দাঁড়ায়। অন্যদিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, আলী হোসেন মনি সড়ক (প্যারিস রোড) সংলগ্ন আদালতের সীমানা প্রাচীরের অপর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তিরা একটি ককটেল আদালত প্রাঙ্গণে ছুঁড়ে মারে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সাইফুল ইসলাম, যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে। আরটিভি/টিআর
যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, জাকিরের মাথা লক্ষ্য করে গু‌লি করা হয়েছে। গু‌লির পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
নওগাঁর মান্দায় এক কিশোরীকে (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১
কুড়িগ্রাম সদরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ইস্কাফ সহ মো. রাজু ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেলও জব্দ করা হয়।
কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১
আরও পড়ুন
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
আজ দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা