ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

১৪৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম
মাদক ব্যবসায়ীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  ছবি: আরটিভি

গাজীপুরের শ্রীপুরে ১৪৫ বোতল ভারতীয় মদ ও মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকাসহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০ টায় উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের কাঞ্চন শিকদারের ছেলে মামুন শিকদার (৩২) এবং জয়দেবপুর থানার পিরুজালী (নুহাশপল্লী) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেন (৪৫)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০ টার দিকে টেপিরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মামুন শিকদারের বসতবাড়িতে থেকে তাদেরকে গ্রেপ্তার করে মামলা রুজুর পর ওইদিনই আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মামুন শিকদারের বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে আসামীদের দখল থেকে দুইটি বিদেশী ব্র্যান্ডের ১৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের পরিমাণ ৬৮ হাজার ২৫০ মিলিলিটার। এর মধ্যে অফিসারস চয়েস ব্লু ব্র্যান্ডের ৯৭ বোতল এবং এসি ব্ল্যাক ব্র্যান্ডের ৪৮ বোতল মদ রয়েছে। পরে মাদক ব্যবসায়ী মামুন শিকদার এবং মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। আসামী মামুন শিকদারের পড়নের প্যান্টের ডান পকেট হতে মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী আন্ত:জেলা মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে মাদকের চালান এনে শ্রীপুরসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন। তাদের সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার  আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৪০টি পোশাক কারখানা।
আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
এক হাজার পিস ইয়াবাসহ ৪ জন ধরা
জামালপুরে বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি)।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জামালপুর পৌর শহরের কাচারি পাড়া এলাকায় ওই অভিযান চালানো হয়।
এক হাজার পিস ইয়াবাসহ ৪ জন ধরা
বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ভোলার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আত্মপ্রকাশ করল ‘ভোলা রক্ষা নাগরিক ঐক্য’
ভোলার মানুষের অধিকার আদায়, জেলার উন্নয়ন ও দীর্ঘদিনের পাঁচ দফা দাবি বাস্তবায়নের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সামাজিক সংগঠন ‘ভোলা রক্ষা নাগরিক ঐক্য’ (বিপিসিইউ)। 
ভোলার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আত্মপ্রকাশ করল ‘ভোলা রক্ষা নাগরিক ঐক্য’
আরও পড়ুন
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে দেড় ঘণ্টা আটকে যুবক, অতঃপর...
পকেটে ইয়াবা, হাতে নগদ টাকা—শেষ রক্ষা হলো না দুজনের
জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে দেয়নি ছেলে
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা