ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে দেড় ঘণ্টা আটকে যুবক, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে আটকে পড়েন এক যুবক। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে জীবিত উদ্ধার করেন। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের ডান পাশের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, কয়েকজন মিলে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। এ সময় তাদের একজন বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। কিন্তু ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপর আটকে পড়েন। তার বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা জানান, রাত ১০টার দিকে ফকিরবাড়ী এলাকায় বিদ্যুতের খুঁটির ওপর একজনকে আটকে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে শুরু হয় উদ্ধার অভিযান।

মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা খাইরুল আলম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ওই যুবককে উদ্ধার করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের ডান পাশের বেশ কিছু অংশ পুড়ে গেছে। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শান্তনু রায় বলেন, খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে যায়। দিবাগত রাত ১২টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। উদ্ধারকাজের সময় ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তিনি কেন বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন, তা তদন্ত করে দেখা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়িতে অগ্নিসংযোগের মামলায় যাদের নাম উল্লেখ করলেন নুসরাত
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করেছেন তিনি। উল্লেখ আটজন হলো, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহবায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে আসামি করা হয়েছে। এর আগে, বুধবার রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ সময় দুটি ছাগলও পুড়ে মারা যায় বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয় বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য। এদিকে, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ। আরটিভি/টিআর
বাড়িতে অগ্নিসংযোগের মামলায় যাদের নাম উল্লেখ করলেন নুসরাত
আমির হামজার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সমঝোতা
ঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন নিয়ে দিনভর নাটকীয়তার অবসান ঘটেছে। রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে একমত হয়েছে বিএনপি ও জামায়াত।
আমির হামজার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সমঝোতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় পুড়ে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপির বাড়িঘর পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে প্রেস ব্রিফিং করবেন সংসদ সদস্যরা। বিরোধী দলীয় সংসদীয় এই টিমে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি (চুয়াডাঙ্গা-১) এবং আব্দুল গফুর এমপি (কুষ্টিয়া-২)। উল্লেখ্য, বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় নুসরাত তাবাসসুম এমপির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এসময় ওই বাড়িতে আটজন ছিলেন, তাদের দুজন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং আসববাপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুম এমপি বাদী হয়ে মামলা করেছেন। আটজনের নাম উল্লেখ করে এবং ২৫-৩০ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা দেওয়া হয়েছে। আসামি হিসেবে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহবায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে আসামি করা হয়েছে। আরটিভি/টিআর
নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১
ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১
আরও পড়ুন
জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে দেয়নি ছেলে
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
তালাবদ্ধ ঘরে অঙ্গার তরুণ, পরিবারের অভিযোগ পুড়িয়ে হত্যা
যুবককে পিটিয়ে হত্যার মামলা নিতে নারাজ দুই থানার পুলিশ