ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম
ছবি: আরটিভি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৪০টি পোশাক কারখানা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব কারখানার সামনে বন্ধের নোটিশ দেখা যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।

শিল্পপুলিশ- ১এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ৪০টি কারখানা বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে বন্ধের নোটিশ পেয়ে এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে শিল্পপুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি।এছাড়াও কাজে যোগ দিয়ে কর্ম বিরতি করার আরো ছয়টি কারখানা সাধারণ সঠিক ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর আগে কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে বেধড়ক পিটুনি
কুষ্টিয়া শহরের একটি মাদরাসায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগে আবির হাসান (২৩) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে বেধড়ক পিটুনি
১৪৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে ১৪৫ বোতল ভারতীয় মদ ও মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকাসহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
১৪৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক হাজার পিস ইয়াবাসহ ৪ জন ধরা
জামালপুরে বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি)।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জামালপুর পৌর শহরের কাচারি পাড়া এলাকায় ওই অভিযান চালানো হয়।
এক হাজার পিস ইয়াবাসহ ৪ জন ধরা
বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আরও পড়ুন
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
আশুলিয়ার ২১০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের চিন্তা মালিকদের
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাজার ছাড়ছেন ভারতীয় পোশাক রপ্তানিকারকরা