ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে পোশাক কারখানায় ভাঙচুর, ছুটি ঘোষণা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি : আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেন শ্রমিকরা। কিন্তু দুপুরে পর শ্রমিকরা অনেক কারখানার মেইন ফটক ভাংচুর চালায়। এতে অনেক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৫নভেম্বর) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মজুরি বোর্ডের প্রস্তাব পাস হলেও কারখানা শ্রমিকরা নানা অজুহাতে শিল্প কারখানার কাজ বন্ধ করে দেয়। এ দিন দুপুরে পর বিভিন্ন কারখানার প্রধান ফটকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওঠারও চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ঘটনার পর মহাসড়কসহ শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবির ১৮ প্লাটুন সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়কে ওঠার চেষ্টা চালিয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতায় তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ওই ঘটনার পর থেকে অনেক শিল্প কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
চারা গজানো ধান নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা
মাঠজুড়ে সোনালি পাকা ধানের সমারোহ থাকলেও অসময়ের বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম দুশ্চিন্তায় পড়েছেন নওগাঁর আমন চাষিরা। কাটা ও নুইয়ে পড়া ধান পানিতে ভিজে যাওয়ায় অনেক ধানে ইতোমধ্যে অঙ্কুরোদগম বা চারা গজাতে শুরু করেছে।
চারা গজানো ধান নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা
মান্দায় সাড়ে ৫ হাজার কৃষককে বিনামূল্যে বীজ-সার বিতরণ
নওগাঁর মান্দায় রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে।
মান্দায় সাড়ে ৫ হাজার কৃষককে বিনামূল্যে বীজ-সার বিতরণ
মানিকগঞ্জে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা
মানিকগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫জন সংগ্রামী নারীকে সম্মাননা দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মানিকগঞ্জে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা
মহাবিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানী
মহাবিপন্ন প্রাণী শকুন রক্ষা ও তার বংশ বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে একটি ভ্যাসেল জাহাজে এই সভার আয়োজন করে বাংলাদেশ বন বিভাগ।
মহাবিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানী
আরও পড়ুন
আজও আশুলিয়ার ২০ কারখানা বন্ধ
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাইয়ের নির্দেশ
বরিশালে এবার নানকের বাসভবনে বিক্ষুব্ধদের ভাঙচুর ও আগুন