ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মাদকাসক্ত হওয়ায় গুরুত্ব পায়নি নিখোঁজ সংবাদ, পরদিন মিলল যুবকের মরদেহ

আমতলী (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি: আরটিভি

বরগুনার আমতলীতে তুহিন মুন্সি (২২) নামে এক যুবকের হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে তার নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন মুন্সি লোদা গ্রামের অলী উল্লাহ মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাদকাসক্ত হওয়ায় তার নিখোঁজ হওয়ার বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। দুই দিন ছেলের কোনো খোঁজ না পেয়ে শনিবার দুপুরে অলী উল্লাহ মুন্সি তার ঘরের দরজায় ধাক্কা দেন এবং ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে ছেলের হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বাবা অলী উল্লাহ মুন্সি কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত দুই দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলাম না। শনিবার দুপুরে ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাইনি। পরে বেড়ার ফাঁক দিয়ে ছেলেকে হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখি।

তার দাবি, কেউ তার ছেলেকে হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না: ভিক্ষুকের মাইকিং
‘২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে।’ এমন ব্যতিক্রমী ও রসিকতাপূর্ণ ঘোষণা দিয়ে মাইকিং করে ভিক্ষা করছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি।  তার অভিনব এই ভিক্ষা চাওয়ার পদ্ধতি গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পূবাইল বাজারে এই চিত্র দেখা যায়। মোশাররফ হোসেন হাওলাদার নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এক হাতে লাঠি ও অন্য হাতে শব্দবর্ধক মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন। মাইকে ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশে তিনি ঘোষণা দেন, এতদ্বারা পূবাইল বাজারের ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অতিসত্বর বিল পরিশোধ না করলে সবাইকে ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না। শুধু তাই নয়, ভিক্ষা গ্রহণের সময়সীমা ও সর্বনিম্ন পরিমাণও নির্ধারণ করে দেন তিনি। মাইকে ঘোষণা করেন, ‘আজকের ভিক্ষা গ্রহণের শেষ সময় দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এরপর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে সর্বনিম্ন ভিক্ষার পরিমাণ পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।’  তার এমন ব্যতিক্রমী ঘোষণায় বাজারজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী ও পথচারী থেমে তাঁর কথা শোনেন। কেউ কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। আবার অনেকে তার রসিকতাপূর্ণ বক্তব্য শুনে ভিক্ষাও দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন শুধু মাইকিং করেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন না, টাকা হাতে নিয়ে স্পর্শ ও গন্ধের মাধ্যমেও নোটের মূল্য শনাক্ত করতে পারেন বলে দাবি করেন তিনি। স্থানীয়দের মতে, জীবিকার প্রয়োজনে ভিক্ষা সংগ্রহের এমন অভিনব কৌশল পূবাইল বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদারের রসিকতাপূর্ণ ঘোষণা ও ব্যতিক্রমী উপস্থাপনা ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে। আরটিভি/এসআর
বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না: ভিক্ষুকের মাইকিং
ধামরাইয়ে বসতবাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৫
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের বসতবাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।
ধামরাইয়ে বসতবাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৫
মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি জামে মসজিদের দরজা-জানালা, দেয়াল ও মেঝেতে মলমূত্র ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
আরও পড়ুন
ঝিনাইদহে ডোপ টেস্টে পজিটিভ দুই যুবকের কারাদণ্ড
আড়াই মন ওজনের পাখি মাছ ২০ হাজারে বিক্রি
নিখোঁজের ৬ দিন পর মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ
পাবনায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার