ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

সিডরের এক রাতেই নিভে যায় ৪৩৯ শিশুর প্রাণ, আজও কাঁদে শরণখোলা

নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
ফাইল ছবি

পৃথিবীতে এসেছিল মাত্র ছয় ঘণ্টা আগে। তখনো ঠিকমতো পৃথিবীর আলো দেখা হয়নি, মায়ের কোলে কাটেনি জীবনের প্রথম প্রহর। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, জন্মের মাত্র ছয় ঘণ্টার মাথায় ভয়াল ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসে ভেসে যায় শিশুটি। ২০০৭ সালের ১৫ নভেম্বর দক্ষিণ সাউথখালী গ্রামের দুলাল মিয়ার পরিবারে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। পরে স্বজন ও এলাকাবাসী শিশুটির নাম রাখেন ‘সিডর’। একটি নাম, যার সঙ্গে মিশে আছে উপকূলের এক বুক হাহাকার।

শুধু ওই নবজাতক নয়, ভয়াল সিডরের রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রাণ হারায় শত শত শিশু। সরকারি হিসাবে শরণখোলা উপজেলায় প্রাণ হারান ৯০৮ জন মানুষ। তাদের মধ্যে ৪৩৯ জনই ছিল শিশু। সদ্য ভূমিষ্ঠ নবজাতক থেকে শুরু করে ১৮ বছর বয়সী শিশু-কিশোরও ছিল এই মৃত্যুর তালিকায়। এক রাতের প্রলয়ংকরী ঝড়ে নিভে যায় শত শত নিষ্পাপ প্রাণের স্বপ্ন।

নিহত শিশুদের অধিকাংশের বয়স ছিল এক মাস থেকে পাঁচ বছরের মধ্যে। তাদের মধ্যে রাজৈর গ্রামের রফিক মিয়ার ২২ দিনের কন্যা তামান্না, দক্ষিণ সাউথখালী গ্রামের আসলাম মিয়ার এক মাস বয়সী কন্যা সুমাইয়া, একই গ্রামের বেলাল মিয়ার দুই মাস বয়সী কন্যা বিলকিস এবং উত্তর সাউথখালী গ্রামের শহীদুলের দুই মাস বয়সী কন্যা সুরমা ছিল।

যে বয়সে শিশুদের মায়ের কোলে থাকার কথা, আপনজনের আদর-স্নেহে বেড়ে ওঠার কথা, যে বয়সে ঘরজুড়ে তাদের হাসি-খেলায় মুখর থাকার কথা, সেই বয়সেই নিষ্ঠুর প্রকৃতির কাছে হার মানতে হয়েছে তাদের। কত মা হারিয়েছেন বুকের ধন, কত বাবা হারিয়েছেন ভবিষ্যতের স্বপ্ন, কত পরিবারে থেমে গেছে শিশুর কলরব তার হিসাব হয়ত পরিসংখ্যানে পাওয়া যায়, কিন্তু সেই শোকের গভীরতা মাপার কোনো উপায় নেই।

সিডরের ১৯ বছর পেরিয়ে গেছে। সময়ের ব্যবধানে অনেক ক্ষত শুকিয়েছে, বদলেছে উপকূলের চিত্র। কিন্তু যেসব পরিবার সেদিন তাদের সন্তান হারিয়েছে, তাদের কাছে ১৫ নভেম্বর এখনো এক বুক কান্নার নাম। ৪৩৯ শিশুর সেই মৃত্যু আজও শরণখোলার ইতিহাসে এক নির্মম ও বেদনাবিধুর অধ্যায় হয়ে আছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন আক্তার (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু
ফেনী সীমান্তে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
ফেনী ও চট্টগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফেনী সীমান্তে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না: ভিক্ষুকের মাইকিং
‘২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে।’ এমন ব্যতিক্রমী ও রসিকতাপূর্ণ ঘোষণা দিয়ে মাইকিং করে ভিক্ষা করছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি।  তার অভিনব এই ভিক্ষা চাওয়ার পদ্ধতি গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পূবাইল বাজারে এই চিত্র দেখা যায়। মোশাররফ হোসেন হাওলাদার নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এক হাতে লাঠি ও অন্য হাতে শব্দবর্ধক মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন। মাইকে ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশে তিনি ঘোষণা দেন, এতদ্বারা পূবাইল বাজারের ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অতিসত্বর বিল পরিশোধ না করলে সবাইকে ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না। শুধু তাই নয়, ভিক্ষা গ্রহণের সময়সীমা ও সর্বনিম্ন পরিমাণও নির্ধারণ করে দেন তিনি। মাইকে ঘোষণা করেন, ‘আজকের ভিক্ষা গ্রহণের শেষ সময় দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এরপর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে সর্বনিম্ন ভিক্ষার পরিমাণ পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।’  তার এমন ব্যতিক্রমী ঘোষণায় বাজারজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী ও পথচারী থেমে তাঁর কথা শোনেন। কেউ কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। আবার অনেকে তার রসিকতাপূর্ণ বক্তব্য শুনে ভিক্ষাও দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন শুধু মাইকিং করেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন না, টাকা হাতে নিয়ে স্পর্শ ও গন্ধের মাধ্যমেও নোটের মূল্য শনাক্ত করতে পারেন বলে দাবি করেন তিনি। স্থানীয়দের মতে, জীবিকার প্রয়োজনে ভিক্ষা সংগ্রহের এমন অভিনব কৌশল পূবাইল বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদারের রসিকতাপূর্ণ ঘোষণা ও ব্যতিক্রমী উপস্থাপনা ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে। আরটিভি/এসআর
বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না: ভিক্ষুকের মাইকিং
ধামরাইয়ে বসতবাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৫
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের বসতবাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।
ধামরাইয়ে বসতবাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৫
আরও পড়ুন
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
পাঁচদিনের ব্যবধানে সুন্দরবনে আবারও সাপের আক্রমণ
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং