ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচদিনের ব্যবধানে সুন্দরবনে আবারও সাপের আক্রমণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম
আহত জেলে। ছবি: সংগৃহীত

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে পাঁচদিনের ব্যবধানে আবারও বিষধর সাপের ছোবলের শিকার হয়েছেন এক জেলে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৌলা খালে মাছ ধরার সময় সবুর খলিফা (৪৬) নামে ওই জেলের ডান পায়ে সাপে কামড় দেয়। পরে বন বিভাগের কর্মীরা স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। এরপর চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে।

আহত সবুর খলিফা শরণখোলা গ্রামের শহিদ খলিফার ছেলে। তিনি স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. আফিকুল ইসলামের নৌকায় জেলে হিসেবে কাজ করেন।

এর আগে গত ২৩ অক্টোবর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের হরিণটানা এলাকায় মাছ ধরার সময় সাপের ছোবলে আহত হন আ. বাতেন হাওলাদার (৫৮) নামে আরেক জেলে। ওই ঘটনার পর বন বিভাগের সদস্যরা স্পিডবোটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। অল্প সময়ের ব্যবধানে সুন্দরবনে একের পর এক জেলে সাপের ছোবলের শিকার হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে জেলেদের মধ্যে।

মৎস্য ব্যবসায়ী মো. আফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে তার নৌকার জেলেরা শরণখোলা রেঞ্জের শৌলা খালে মাছ ধরছিলেন। এ সময় একটি সাপ সবুর খলিফার ডান পায়ে ছোবল দেয়। বিষয়টি সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে তাকে জানানো হলে তিনি বন বিভাগের সহায়তা চান। পরে বনরক্ষীরা দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত জেলেকে উদ্ধার করেন।

আফিকুল ইসলাম আরও জানান, গত ২২ অক্টোবর শরণখোলা স্টেশন অফিস থেকে পাস নিয়ে তার জেলেরা মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আমির হোসেন জানান, সাপের কামড়ে আহত জেলেকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, সাপের ছোবলে এক জেলে আহত হওয়ার খবর পেয়ে দ্রুত স্পিডবোট পাঠানো হয়। বন বিভাগের সদস্যরা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত জেলের চিকিৎসার বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে খোঁজখবর রাখা হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন তারা। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন বিজিবি সদস্যরা। বিজিবির এই কর্মকর্তা আরও জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখছেন। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত রয়েছে। আরটিভি/এসআর
গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
অগ্রহায়ণের শুরুতেই কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা নওগাঁ। সকালের দিকে চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন। হঠাৎ এই শীতের আমেজে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক
টানা অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। বেশিরভাগ গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক
সাতসকালে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পথচারীর
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
সাতসকালে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পথচারীর
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নেতাকর্মীরা।
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
আরও পড়ুন
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বজবজা ও ঝাপঝপি খাল এলাকায় অভিযান চালিয়ে ২ হরিণের মাংস-মাথা-চামড়া জব্দ
সিডরের এক রাতেই নিভে যায় ৪৩৯ শিশুর প্রাণ, আজও কাঁদে শরণখোলা