ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের পুশ ইন চেষ্টা: জামালপুরে সীমান্তের শূন্যরেখা থেকে উধাও সেই নারী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন চেষ্টার শিকার হয়ে টানা পাঁচদিন ধরে শূন্যরেখায় অবস্থান করছিলেন এক নারী। তবে ৬ দিনের মাথায় হঠাৎ সেখান থেকে তিনি উধাও হয়ে গেছে। ওই নারীর সর্বশেষ অবস্থান নিশ্চিত করতে পারেননি গ্রামবাসী ও প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে শূন্যরেখায় থাকা সেই নারীকে আর দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীরা। এর আগে শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছিলেন বলে ভাষ্য স্থানীয়দের।

বিষয়টি নিশ্চিত করেছেন সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী। তিনি বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়েছি, শূন্যরেখায় অবস্থান করা ওই নারীকে রোববার সকাল থেকে আর কোথাও দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে তিনি কোথাও চলে গেছেন।

স্থানীয় বাসিন্দা শেখ সাদি, নুর ইসলাম, জরিনা বেগম বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই নারীকে শূন্যরেখায় দেখা গেছে। স্থানীয় নারীরা তাকে বিস্কুট ও খাবার পানি দিয়েছিলেন। কিন্তু আজ (রোববার) সকালে তাকে কোথাও দেখা যায়নি।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, শনিবার ওই নারী যেখানে ছিলেন, রোববার সেখানে তাকে পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যানও আমাদের জানিয়েছেন, আজ থেকে ওই নারীকে আর শূন্যরেখায় দেখা যাচ্ছে না। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে এতটুকুই বলার আছে।

এ বিষয়ে জামালপুর (৩৫) বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, রোববার সকাল থেকে ওই নারীকে শূন্যরেখায় দেখা যায়নি। তিনি জানান, বিএসএফ কিংবা তার আত্মীয় স্বজন তাকে নিয়ে যেতে পারে। সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থান বজায় থাকবে।

উল্লেখ্য গত ১০ নভেম্বর সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাকে বাধা দেন। জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম, ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন বলে জানান স্থানীয়রা। পরে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়। এরপর থেকেই তিনি সীমান্তের মাঝখানে অবস্থান করছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে বানপুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
গাজীপুর মহানগরীর পূবাইলে সকলের কাছে দোয়া চেয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান।
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. জামান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ 
জামালপুর সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
চলছিল পরকীয়া, চার সন্তানের জনক জামায়াতকর্মী ধরা
৫ দিন ধরে মানবেতর অবস্থায় শূন্য রেখায় আটকে আছেন সেই নারী