ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ নারীকে কৌশলে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন হাসপাতালকর্মী, অতঃপর...

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি: আরটিভি

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. মাহমুদুল হাসান (২৪) নামে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে আটক করা হয়। একই দিন বিকেলে ভুক্তভোগীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

আটক মাহমুদুল হাসান সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই নারী চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করাতে হাসপাতালে যান। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগেও একই কথা জানানো হয়। বেলা সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত কর্মী তাকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। এরপর প্রস্রাবের নমুনা আনতে বলেন। নমুনা নিয়ে গেলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়।

ওসির ভাষ্য অনুযায়ী, ওই নারী কক্ষে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তি দরজা বন্ধ করে দেন। পরে তার চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনা কাউকে না জানানোর জন্যও তাকে ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে ওই নারী বাড়িতে গিয়ে স্বামীকে বিষয়টি জানান। তার স্বামী খোঁজখবর নিয়ে তাকে থানায় নিয়ে আসেন। ভুক্তভোগী নিজেই মামলার বাদী হয়েছেন। খবর পেয়ে পুলিশ আইনি ব্যবস্থা নিয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। মঙ্গলবার দুপুরে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আমরাও ব্যবস্থা নেব।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
মাইকিং করে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কিছু অংশে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
খেলার মাঠের দাবিতে যুবসমাজের মানববন্ধন
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলার গুরুত্বপূর্ণ বাইট্টাপাড়া বাজারে শিশু-কিশোর ও যুবসমাজের জন্য খেলার মাঠের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
খেলার মাঠের দাবিতে যুবসমাজের মানববন্ধন
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চাঁদপুর জেলা শাখার সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে মনোনীত করে জেলা যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার
বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী 
জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।
বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী 
আরও পড়ুন
খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দম্পতির
দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ
সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর