ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ ৬ ককটেল উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
ছবি: আরটিভি

মেহেরপুরের সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দুটি পৃথক স্থান থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশের একটি টিম। ককটেলের সঙ্গে ‘জয় বাংলা’ লেখা চিরকুট জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে হযরত আলীর মার্কেটের সামনে থেকে তিনটি এবং বুধবার (১৮ নভেম্বর) ভোরে বোলতলা ব্রিজের উপর থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়।

এদিকে বুধবার (১৮ নভেম্বর) ভোরে তেঁতুলবাড়ীয়া গ্রামের বোলতলা ব্রিজের উপরে ককটেল পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল সেগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দেস মোর্শেদ চৌধুরী জানান, নাশকতা সৃষ্টি করে এলাকায় ভীতি ছড়ানোর জন্য ককটেলগুলো রাখা হয়েছে। নাশকতাকারীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি টিমের অভিযান চলমান রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। 
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
রংপুরে জুলাই যোদ্ধার কোচিংয়ের বাসে আগুন 
রংপুর মহানগরীর পর্যটন মোটেলের সামনে জুলাই যোদ্ধা নাহিদ ইকবাল মাসুমের মালিকানাধীন লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 
রংপুরে জুলাই যোদ্ধার কোচিংয়ের বাসে আগুন 
আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা
সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা
নেত্রকোনায় বিএনপির অফিসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন 
নেত্রকোনার বারহাট্টায় ভোররাতে চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 
নেত্রকোনায় বিএনপির অফিসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন 
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২
আরও পড়ুন
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, আগুন
ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
এবার বগুড়া সদর উপজেলা পরিষদে ককটেল ফাটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান