ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, আগুন

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
আমিনুর রহমান চৌধুরী : ছবি সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর কালিপুরের গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাড়ির সামনে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক।

চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী জানান, ভোর ৪টার দিকে ৩-৪ জন ব্যক্তি তার বাড়ির সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুকুরপাড়ের মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখে আতঙ্কিত হয়ে দৌড়ে পালিয়ে যান। বাড়িতে পরিবারের কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই প্রতিবেশীরা এগিয়ে আসেন। এতে বাড়ির সামনের কিছু অংশ পুড়ে গেছে।

খবর পেয়ে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বাবুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতায় প্রাণ হারিয়েছেন স্থানীয় কৃষকদল নেতা রাজু মোল্লা। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক। 
রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। 
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ ৬ ককটেল উদ্ধার
মেহেরপুরের সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দুটি পৃথক স্থান থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশের একটি টিম। ককটেলের সঙ্গে ‘জয় বাংলা’ লেখা চিরকুট জব্দ করা হয়।
মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ ৬ ককটেল উদ্ধার
রংপুরে জুলাই যোদ্ধার কোচিংয়ের বাসে আগুন 
রংপুর মহানগরীর পর্যটন মোটেলের সামনে জুলাই যোদ্ধা নাহিদ ইকবাল মাসুমের মালিকানাধীন লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 
রংপুরে জুলাই যোদ্ধার কোচিংয়ের বাসে আগুন 
আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা
সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণ আর গাড়িতে আগুন দিয়ে পথ রুদ্ধ করা যাবে না: রিজভী