ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে যোগ দিয়েছেন শ্রীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের শ্রীপুরে কাজে ফিরছেন কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ছুটি ঘোষণা করা অনেক কারখানা বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই উৎপাদনে ফিরেছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীপুরের বিভিন্ন শিল্প কারখানা ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

কারখানা সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক লাগোয়া শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার,, ১নং সিএনবি বাজার, আসপাডা মোড়, ২নং সিএনবি বাজার এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ আন্দোলন করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। দুপুরের পর ১নং সিএনবি বাজার, আসপাডা মোড়, ২নং সিএনবি বাজারে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকেন শ্রমিকরা। পরে পুলিশ তাদের সাউণ্ড গ্রেনেড ছুঁড়ে ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিক বিক্ষোভের মুখে শ্রীপুরের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এদিকে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে বুধবার সকাল থেকেই আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন। বুধবার দুপুরে পৌর এলাকার গড়গড়িয়া মাষ্টারবাড়ীতে বেশ কিছু দলবদ্ধ শ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা করলে বিএনপির কর্মীদের ধাওয়ায় তারা মহাসড়ক থেকে সরে যান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার ছুটি ঘোষণা করা শ্রীপুরের অনেক কারখানায় আজ উৎপাদন চলছে। শ্রমিকরা শান্তভাবে কাজে যোগ দিয়েছেন। সকাল থেকে কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ 
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ 
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে আনুমানিক ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
পুকুরে ‘গিয়ে খেয়েছে’ খেলার মাঠ, পরিত্যক্ত ভবনে জোড়াতালি দিয়ে পাঠদান চলে এই স্কুলে 
একদিকে শ্রেণিকক্ষের সংকট, অন্যদিকে খেলার মাঠের জায়গাজুড়ে পুকুর। এমন প্রতিকূল পরিবেশে চলছে ফরিদপুরের সদরপুর উপজেলার ৯২ নম্বর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ১১৩ জন শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছে মাত্র দুই কক্ষের একটি ভবন। শিক্ষার্থীদের জায়গা সংকুলান না হওয়ায় পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ নিজেদের খরচে সংস্কার করে পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান করতে হচ্ছে শিক্ষার্থীদের। পাশাপাশি খেলার মাঠ না থাকায় খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে শিশুরা।
পুকুরে ‘গিয়ে খেয়েছে’ খেলার মাঠ, পরিত্যক্ত ভবনে জোড়াতালি দিয়ে পাঠদান চলে এই স্কুলে 
অপহরণের পরদিন পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ 
মাগুরার মহম্মদপুরে মায়ের কোল থেকে অপহরণের একদিন পর আট মাস বয়সী শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ঝামা লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাশমিতা চক্রবর্তী উপজেলার রাধানগর গ্রামের ব্যবসায়ী সমীর কুমার চক্রবর্তীর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর বাজার সংলগ্ন এলাকায় শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে অচেতন করে তার কোল থেকে রাশমিতাকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে শিশুটির মাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী জানান, সোমবার (১৬ নভেম্বর) বিকেলে তার স্ত্রী আট মাসের মেয়ে রাশমিতাকে নিয়ে শীতের কাপড় কেনার উদ্দেশ্যে অটোরিকশায় বের হন। পথে রাজাপুর বাজারের কাছাকাছি পৌঁছালে আগে থেকে ইজিবাইকে অবস্থান নেওয়া দুই নারীর একজন তার স্ত্রীর নাকের কাছে ফুলের মতো কিছু ধরেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার কোল থেকে শিশুটিকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন শিশুটির মাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে জানান। এরপর শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। তিনি আরও জানান, পরে বুধবার দুপুরে ঝামা লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। শিশুটির পরিবারের দাবি, মায়ের কোল থেকে অপহরণের পর শিশুটিকে পুকুরের পানিতে ফেলে হত্যা করা হয়েছে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, শিশুটি অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। বুধবার বেলা ১২টার দিকে ঝামা লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। আরটিভি/এমএইচজে
অপহরণের পরদিন পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ 
বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা অফিসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
আরও পড়ুন
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
এবার আগুনে পুড়ল গাজীপুরের উপ-পুলিশ কমিশনারের গাড়ি
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন