ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি: সংগৃহীত

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটিতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের তূর্য ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে জড়িত বাস দুটি হলো গ্রিন ভিউ পরিবহন ও আবির-আব্দুল্লাহ পরিবহন।

জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিন ভিউ পরিবহন এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবির-আব্দুল্লাহ পরিবহন দপদপিয়া এলাকার সড়কের একটি বাঁকে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের পর বাস দুটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় গ্রিন ভিউ পরিবহনের হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের চালক ও যাত্রীদের উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে অন্তত ৪০ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
আজ থেকে গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’
রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে। 
আজ থেকে গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সাহাদাৎ নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তিন পয়েন্টে যুবদলের অবস্থান কর্মসূচি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশের তিনটি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তিন পয়েন্টে যুবদলের অবস্থান কর্মসূচি
এবার ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় নাশকতা
এবার ময়মনসিংহের সাবেক দুই সংসদ সদস্যের (এমপি) বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। সেইসঙ্গে চার উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন জায়গায়ও নাশকতার ঘটনা ঘটেছে।   
এবার ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় নাশকতা
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন
ববিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর
বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন